চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচ বাংলাদেশ কোচের চোখে ‘আশীর্বাদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলে প্রতিবেশী দেশ ভারতের নজরকাড়া উন্নতি জেমি ডে-কে মুগ্ধ করলেও খানিকটা শঙ্কাতেই আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ। এই দলটার সঙ্গেই যে আগামী ১৫ অক্টোবর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দল।

আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে প্রথম ম্যাচে হারার পর পাঁচ দিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। ১০ অক্টোবর ঘরের মাঠে বিশ্বকাপের স্বাগতিক কাতারকে আতিথ্য দেয়ার পর ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে লড়বে জেমির শিষ্যরা।

অতীতে ফুটবলে ভারতের সঙ্গে সমানে সমান লড়াই করলেও নিজেদের ব্যর্থতায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পারফরম্যান্স তলানিতে যেতে যেতে একটা সময় র‍্যাঙ্কিংয়ে দুইশর কাছাকাছি চলে গিয়েছিল দলটি। সেখান থেকে ডুবতে থাকা এক দলের কাণ্ডারি হয়ে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন জেমি। ইংলিশ জায়ান্ট আর্সেনালের একাডেমি থেকে উঠে আসা এ কোচের হাত ধরে সবশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচে ৫টিতে জয় পেয়েছে লাল-সবুজরা। বাকি ৪টিতে দেখেছে হার।

উল্টোদিকে ভারতের উন্নতির গ্রাফ ছুটেছে রোলার কোস্টারের গতিতে! এশিয়ান জায়ান্ট হয়ে ওঠার লক্ষ্যে বেশ ভালোমতই পথে আছে তারা। খেলেছে এশিয়া কাপে। স্বপ্ন বিশ্বকাপ খেলার। বাছাইপর্বে কাতারকে তাদের মাঠেই রুখে দিয়ে চমকে দিয়েছে ইগর স্টিমাচের শিষ্যরা। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শক্তিশালী ওমানের বিপক্ষে হেরেছে ২-১ গোলে।

স্টিমাচের অধীনে যেভাবে ছুটছে ভারত, গোল ডটকমের কাছে তার প্রশংসা করতে ভোলেননি জেমি ডে। প্রতিপক্ষ কোচের বিপক্ষে লড়াই করতে পারলে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ৪০ বছর বয়সী ব্রিটিশ কোচ, ‘ব্যক্তিগতভাবে ইগরের সঙ্গে আমার পরিচয় নেই। তবে মনে হচ্ছে খেলোয়াড়রা তার অধীনে খেলাটা বেশ উপভোগ করে। আমার মনে হয় তার বিপক্ষে মাঠে নামলে নিজের অবস্থাটা বুঝতে পারবো। তাই তার সঙ্গে লড়াইয়ে মুখিয়ে আছি।’

ভারতের সঙ্গে লড়াইয়ে কৌশল কী হতে পারে? সাক্ষাৎকারে সেটা না বললেও জেমি তার প্রধান অস্ত্র মানছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে। আই-লিগের দল ভারত এফসিকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় স্বদেশী সহকারীকে দিয়েই রণকৌশল সাজাতে চান বাংলাদেশ কোচ, ‘ভারতে কাজের অভিজ্ঞতা থাকায় স্টুয়ার্টের জ্ঞান আমাদের অনেক কাজে আসবে। কীভাবে তারা খেলে সেটাও আমরা জানতে পারবো।’

Reneta

তবে ভারত ম্যাচের ফল কী হতে পারে সেই উত্তরটা কৌশলেই এড়িয়ে গেছেন জেমি। তার মতে সেরা ফলটা আফগানদের বিপক্ষেই পেতে পারতো বাংলাদেশ, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা ফল পেতেই পারতাম। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে ফলটা অবশ্য খুব খারাপও না। আমাদের গ্রুপ অনেক কঠিন, তবে একটা তরুণ দলের জন্য এই অভিজ্ঞতা অনেক কাজেও দেবে।’

‘যতদ্রুত আমরা জাতীয় দলগুলোর সঙ্গে খেলতে পারবো, ততই উন্নতি করতে পারবো। আর বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরম্যান্স আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমি ডেবাংলাদেশ ফুটবল দলবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT