চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বাধা কাটিয়ে শিরোপা জয়ে প্রত্যয়ী বাংলাদেশ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১১:৫৫ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে স্বাগতিকদের সামনে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। তবে স্বাগতিকদের শিরোপা জয়ের পথে বাধা ভারত। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।

আসরে দুই দলের এটি দ্বিতীয় দেখা। এর আগে গ্রুপ পর্বের প্রথম দেখায় বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছিলো। সেই জয়ই বাংলাদেশের জন্য হতে পারে বড় প্রেরণা। স্বাগতিক তরুণদের জন্য আরেকটি বড় প্রেরণা হতে পারে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে তারা। এর আগের দুই আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলো তারা।

এই সুযোগের শতভাগ কাজে লাগাতে আশাবাদী বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানি। তিনি বলেন, ‘শক্তি ও সামর্থ্যের বিচারে দুই দলই প্রায় সমপর্যায়ে। তারপরও ফাইনালে ওঠে আর খালি হাতে ফিরতে চাই না আমরা। এই সুযোগটি শতভাগ কাজে লাগিয়েই মাঠ ছাড়তে চাই।’

ভারতের বিপক্ষে জয় পেতে দৃঢ় বিশ্বাসী অধিনায়ক শাওন হোসেনও। তিনি বলেন, ‘শিরোপা জিততে হলে গ্রুপ পর্ব বা সেমিফাইনালে যে ফুটবল খেলেছি, ফাইনালে তার চেয়েও ভালো খেলতে হবে। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেশ ভালো জায়গায়, তাই ফাইনালেও ভালো খেলতে পারব বলে আমার বিশ্বাস। সবকিছু যদি ঠিকভাবে হয় তাহলে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে পারব আমরা।’

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারায়। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে ওঠে তারা। আর সেমিতে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে জিতে ফাইনালে ওঠে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT