চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান হকি ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ নিয়ে বিশিষ্টজনদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা শহরের হকি স্টেডিয়াম, খেলার মাঠ ও দর্শক বসার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হকি ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণের প্রতিবাদে আগামী সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৬ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে  ভারত-পাকিস্তান হকি ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করে কলংকিত করা হচ্ছে বাংলাদেশের হকিকে। এমনকি বাংলাদেশের মাটিতে মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা উড়ানোর ধৃষ্টতা দেখাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।’

‘‘দুটিকেই ইচ্ছাকৃত ও ষড়যন্ত্র করেই করা হচ্ছে বলে আমরা মনে করি; যা আমাদের সমস্ত লড়াই-সংগ্রাম-অর্জনকে লুট করারই সামিল। এই সমস্ত কিছুই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের সময়ে দেশে ঘটতে দেখা কোনভাবেই মেনে নেয়া যায় না। যারা এগুলো করেছে তারা কোনভাবেই সৎ উদ্দেশ্যে করেনি। বাংলাদেশ ক্রিকেট শাসক সংস্থা বিসিবি পুরোপুরি নিশ্চুপ! আমরা অবাক হচ্ছি এ ব্যাপারে সরকারের নীরবতা প্রত্যক্ষ করেও।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘এ অবস্থায় আমরা মনে করি, ক্রীড়ামন্ত্রী তার দায় এড়াতে পারে না, সরকারও তার দায় এড়াতে পারে না। এতো কিছুর পরে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে এই দায়িত্ব পালনের অধিকার আর তাদের আছে। আমরা ক্রীড়ামন্ত্রী, হকি ফেডারেশন ও বিসিবিকে তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি এবং তাদের পদত্যাগ দাবি করছি।

আমরা মনে করি, পাকিস্তানি ক্রিকেটারদের এ আচরণকে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান উদ্দেশ্যমূলকভাবে ও পরিকল্পিতভাবে বাংলাদেশর স্বাধীনতা ও সার্বভৌমকে অপমান করেছে। সুতরাং, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড তো বটেই; তাদের দেশের সরকারের তরফ থেকেও ক্ষমা ও ভুল স্বীকারের আনুষ্ঠানিক বার্তা আশা করছি।’’

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন:
১. আবদুল গাফফার চৌধুরী
২.ব্যারিস্টার এম আমির-উল ইসলাম
৩.ব্যারিস্টার শফিক আহমেদ
৪. বিচারপতি গোলাম রাব্বানী
৫. বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ
৬. বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
৭. সংসদ সদস্য এরমা দত্ত
৮. সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা
৯. অধ্যাপক ডাঃ কামরুল হাসান, সাবেক ভিসি
১০. সেলিনা হোসেন
১১. অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চান
১২.জেনারেল হারুনুর রশিদ
১৩. আবেদ খান
১৪. রামেন্দু মজুমদার
১৫. জেনারেল মোহাম্মদ আলী শিকদার
১৬. জেনারেল আব্দুর রশিদ
১৭. সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, জিটিভি
১৮. গোলাম কুদ্দুস
১৯. পীযূষ বন্দ্যোপাধ্যায়
২০. নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
২১. শাহরিয়ার কবির
২২. অধ্যাপক মুনতাসীর মামুন
২৩. রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান
২৪. অধ্যাপক শ্যামলী নাসরিন চৌধুরী
২৫. অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
২৬. অধ্যাপক মাহফুজা খানম
২৭. ড. আতিউর রহমান, ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর
২৮. অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া
২৯. এ্যাডভোকেট জেড আই খান পান্না
৩০. মফিদুল হক
৩১. অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল
৩২. ডাঃ সারওয়ার আলী
৩৩. কাজী মুকুল
৩৪. আসিফ মুনীর
৩৫. কবীর চৌধুরী তন্ময়
৩৬. ক্যাপ্টেন শাহাব (বীর উত্তম)
৩৭. অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা
৩৮. কামাল পাশা চৌধুরী
৩৯. শিক্ষাবিদ মমতাজ লতিফ
৪০. রাসেদ চৌধুরী

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা-গুলি-ভাঙচুর

পরবর্তী

জয়পুরহাটে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবার নির্বাচন

পরবর্তী
উপজেলা নির্বাচন অফিসের বোর্ড, জয়পুরহাট, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবার নির্বাচন

তিনজন মানুষ একটি কাঠের ঝুপড়ির সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হতাশ তরুণদের জীবনমুখী করবে এই সিনেমা’

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT