চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে দুই নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লাইন অব কন্ট্রোল’ সীমান্ত এলাকায় উত্তেজনা নিরসনের লক্ষ্যে টেলিফোনে কথা বলেছেন দু’দেশের নিরাপত্তা উপদেষ্টা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়েছেন, উভয় পক্ষই দু’দেশের শান্তি নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন।

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে টেলিফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া।

সারতাজ আজিজ নিশ্চিত করেছেন, ভারতের সঙ্গে সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমাতে চায় পাকিস্তান এবং কাশ্মির ইস্যুতে গুরুত্ব দিতে চায়।

তিনি অভিযোগ করেন, সীমান্তে উত্তেজনা ছড়িয়ে কাশ্মীরে ভারতের দখলদারত্ব বিষয়ে বিশ্বের দৃষ্টি সরাতে দেশটি সীমান্ত অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে।

গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে লাইন অব কন্ট্রোলের কাছে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়।

Reneta

হামলার জবাবে পাকিস্তানকে দায়ী করে ভারতের পক্ষ থেকে তীব্র পাল্টা জবাব দেয়ার জোরালো দাবি জানায় দেশটির সেনাবাহিনী ও বেশ কয়েকজন নেতৃস্থানীয় রাজনীতিক। তবে একে ‘ক্রুদ্ধ প্রতিক্রিয়া’ বলে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে।

এর দুই সপ্তাহের ব্যবধানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আবারো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে রোববার। ভারতের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের দু’টি ঘাঁটিতে হামলায় বিএসএফের এক জওয়ান নিহত ও আরেকজন আহত  হয়েছে। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT