জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর রাজ্য আক্রমণ করে বসেছে ‘পাইরেসি’। হ্যাকারদের কবল থেকে যেন কিছুতেই মুক্তি মিলছে না এইচবিও চ্যানেলের দুনিয়া কাঁপানো সিরিজটির। ৬ষ্ঠ মৌসুম পেড়িয়ে এবার এই অনুষ্ঠানটি পদার্পণ করেছে ৭ম মৌসুমে। তবে সপ্তাহখানেক আগে ডাটাবেজ থেকে চুরি হয়ে যায় ৭ম মৌসুমের ৪র্থ পর্ব। আর এই চুরির সূত্রপাত ইন্ডিয়া থেকেই। লিক হয়ে যাওয়া এপিসোডে দেখা যাচ্ছে ভারতের চ্যানেল স্টার ইন্ডিয়াতে। সেই সাথে ‘ইন্টারনাল ভিউ অনলি’তেও।
স্টার ইন্ডিয়ার একজন মুখপাত্র ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে সপ্তম মৌসুমের চতুর্থ এপিসোড এরই মধ্যে চুরি হয়েছে। আমরা বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিচ্ছি। শিগগিরই ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এর তদন্ত শুরুর ব্যবস্থা করছি।’
তবে ফাঁস হওয়া এপিসোডগুলো যারা দেখেছেন, তাদের অনেকেই বলছেন চুরি হওয়া পর্বের মান খুবই খারাপ। তারা হতাশ হয়েছেন। এখন তারা এইচবিওতে দেখার জন্য অপেক্ষা করছেন।
জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর কাহিনী এগিয়েছে সেভেন কিংডমের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ‘আয়রন কিংডমের’ নিয়ে। ডেকান ক্রনিকল।










