অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরকে দেখা হচ্ছিলো প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে। বিবিসি’র দল নির্বাচনের ক্ষেত্রেও ছিলো সেই আভাস। ১৬ সদস্যের টাইগার ‘এ’ দলের ১৫ জনেরই কোনো না কোনো সময় জাতীয় দলের খেলার অভিজ্ঞতা ছিলো।
জাতীয় দলে না খেলা একমাত্র খেলোয়াড় স্পিনার সাকলাইন সজীব। টাইগার ‘এ’ দলের জাতীয় দলের ১৫ সদস্যের ৬ জনই আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্ট একাদশে।
তবে ভারত সফরে ১-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর টেস্টে রঞ্জিত চ্যাম্পিয়ন কর্ণাটকের পর ভারত ‘এ’ দলের বিপক্ষে ৩ দিনের টেস্টে প্রতিরোধ গড়তে না পারায়, প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ টেস্টে দলের ক্রিকেট সামর্থকে। আবার সফল খেলোয়াড়দের বাদ রেখে স্কোয়াড ঘোষণাও প্রশ্ন জাগিয়েছে।
‘এ’ দলের ভারত সফরের আগে তাসকিন আহমেদের টেস্ট স্কোয়াডে নেয়ার আভাস ছিলো হেড কোচ হাথুরুসিংহের কথায়। তবে ইনজুরিতে তা ফিকে হয়ে যায়। আর শেষ টেস্টে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলা সাব্বির রহমান এবং সর্বোচ্চ ৭ উইকেট দখল করা সাকলাইন সজীব বাদ পড়েছেন জাতীয় দলের জার্সি গায়ে কোন টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকায়।
আর দুই টেস্টে ৩ ফিফটিসহ সর্বোচ্চ ১৬৭ রান ও দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট নেওয়া শুভাগত হোম আসেননি নির্বাচকদের বিবেচনায়।
সফরের দুই টেস্টে সর্বোচ্চ ১৬৭ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নেই তার নাম। দুই টেস্টের চার ইনিংসের তিনটিতেই হাফ সেঞ্চুরির দেখা পান এ ডানহাতি।
দ্বিতীয় সর্বোচ্চ ১২২ করে রান করেন সাব্বির হোসেন এবং ওয়ানডে থেকে ধারাবহিক ভাবে ভালো খেলা লিটন দাস। তবে সাব্বির খেলেছেন মাত্র একটি টেস্ট। তার ব্যাট থেকেই এসেছে সফরের একমাত্র টেস্ট শতক। তবে তিনিও নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্ট স্কোয়াডে।
এদের তিন জনের বাইরে দুই টেস্ট মিলিয়ে আর কেউই তিন অঙ্কের ম্যাজিক ফিগার পেরোতে পারেননি। ৯৪, ৮৮, ৭৯, ৬২ ও ৪০ করে রান করেন এনামুল হক বিজয়, নাসির হোসেন, মুমিনুল হক, সৌম্য সরকার ও স্পিনার সাকলাইন সজীব।
বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন সাকলাইন সজীব এবং শুভাগত হোম। সজীব ৭টি ও শুভ ৫টি উইকেট নেন। তবে তাদের দুজনের একজনও নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত টাইগার স্কোয়াড: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস, নাসির হোসেন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: মুমিনুল হক(অধিনায়ক), নাসির হোসেন(সহ-অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হেসেন, শফিউল ইসলাম, আল আমিন হেসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরি, জুবায়ের হোসেন।







