ক্রিকেট

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে মাঠে ফিরবে দর্শক

বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য প্রস্তুত মাঠ ও বসার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের জন্য প্রস্তুত বিশাল মাঠ ও বসার স্থান, যেখানে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের জন্য দর্শকরা অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে বেশকিছু টুর্নামেন্ট বাতিল হয়েছে ভারতে। আইপিএলও ছিল তালিকায়, অবশ্য আরব আমিরাতে আয়োজন করে কিছু লোকসান এড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আস্তে আস্তে খেলা ফিরতে শুরু করেছে দেশটিতে। ভারতে সফর করছে ইংল্যান্ড। ক্রিকেটের সঙ্গে সেখানে মাঠে ফিরছে দর্শকও।

ভারত-ইংল্যান্ডের চার টেস্ট সিরিজের প্রথম দুটি হবে চেন্নাইয়ে, বাকি দুটি আহমেদাবাদে। ভারতজুড়ে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু হওয়ায় চেন্নাইয়ে ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ম্যাচে ১০০ শতাংশ দর্শক প্রবেশের নির্দেশাবলী দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

চেন্নাইয়ে প্রথম ম্যাচ ৫ ফেব্রুয়ারি থেকে। এই টেস্টে সরকারের নির্দেশনা মেনে দর্শক প্রবেশ করানোর মতো প্রস্তুতি না থাকায় দ্বিতীয় টেস্ট থেকে শুরু করা যায় কিনা তা নিয়ে আলোচনা করেছে বিসিসিআই। সম্ভব হলে ৫০ শতাংশ হলেও মাঠে ঢোকানো হবে দর্শক।

দর্শক প্রবেশ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কী মনোভাব তা এখনও জানা যায়নি। ইসিবি বলছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সরকারি কোনো বিবৃতি না পেলে এ বিষয়ে মন্তব্য করা হবে না। আজিঙ্কা রাহানেরা সম্প্রতি অস্ট্রেলিয়ায় দর্শকদের সামনেই খেলে এসেছেন। তারা করোনাকালে দর্শক উপস্থিতির সঙ্গে পরিচিত।

বিষয়:লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…