চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ৮ মাসের শিশু ধর্ষণ, জীবন বাঁচাতে ৩ ঘণ্টার অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
শিশু ধর্ষণ-ভারত

ভারতের রাজধানী দিল্লিতে আটমাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই শিশুর এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। জীবন বাঁচাতে তিন ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় ধর্ষণের শিকার ছোট্ট শিশুটিকে।

এ ঘটনায় ভারতে বাড়তে থাকা ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে। আটমাসের শিশুর ধর্ষণের ঘটনা রোববারের হলেও সোমবার দেশের গণসমাধ্যমে ফলাও করে তা প্রচার হলে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, রোববার দিল্লির সুভাষ নগরের অধিবাসী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তাক্ত শিশুটিকে সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তিন ঘণ্টাব্যাপী জটিল অপারেশনের পর তাকে নিবিড় পর্যবেক্ষণ বিভাগে এনে রাখা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

দিল্লি পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, অভিযুক্ত ২৮ বছর বয়সী ওই ভাই একজন দিনমজুর। সে নিজেও একজন বাবা। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।

পুলিশ জানায়, ভিক্টিম মেয়ে শিশুটির বাবা-মা দু’জনেই কর্মজীবী। ঘটনার দিন সকালে এক ঘণ্টার জন্য দু’জনেই কাজে যেতে বাধ্য হওয়ায় তারা বাচ্চাটিকে এক আত্মীয়ের তত্ত্বাবধানে রেখে গেলে সেখান থেকে তাকে খেলার কথা বলে সরিয়ে নিয়ে যায় অভিযুক্ত ওই চাচাতো ভাই। ঘণ্টাখানেক পর গৃহকর্মী মা বাসায় ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

দিল্লি কমিশন ফর উইমেন-এর প্রধান স্বাতী মালিওয়াল শিশুটিকে দেখে এসে একটি টুইট করেন। এতে সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে আরও বেশি। স্বাতী বলেন, ‘এই লোকটা মানুষ নামে কলঙ্ক। নিজে একজন বাবা হওয়ার পরও সে এই কাজটা করল।’শিশু ধর্ষণ-ভারত

Reneta

‘কী করার আছে? রাজধানীতে আটমাসের বাচ্চা নৃশংসভাবে ধর্ষণের পর কীভাবে আজ রাতে ঘুমাবে দিল্লি? আমরা কি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি, নাকি এটাকে আমরা কপালের লিখন হিসেবে মেনে নিয়েছি?’ পরে আরেক টুইটবার্তায় ক্ষোভ প্রকাশ করে লেখেন তিনি।

এছাড়াও স্বাতী আরও কঠোর আইন প্রণয়ন-বাস্তবায়ন এবং পুলিশের সক্ষমতা আরও বেশি বাড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর সরাসরি আবেদনও জানিয়েছেন।

২০১২ সালে দিল্লিতে বাসে ২৩ বছরের শিক্ষার্থীর দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে ভারতজুড়ে ধর্ষণ ও যৌন নির্যাতনবিরোধী আন্দোলন-সমালোচনা বাড়তে থাকে। ওই ঘটনার পর টানা বিক্ষোভের মুখে তৎকালীন সরকার বাধ্য হয়েছিল মৃত্যুদণ্ডসহ বিভিন্ন কঠোরতর সাজা রেখে ধর্ষণবিরোধী আইন প্রণয়ন করতে।

কিন্তু তারপরও ধর্ষণ এবং নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন চলছেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিল্লিতে শিশু ধর্ষণধর্ষণশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT