আন্তর্জাতিক

ভারতে ২ সপ্তাহ লকডাউন বাড়তে পারে: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারতে আরও দুই সপ্তাহ লক ডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জান হায় তোহ জাহান হায় (জীবন আছে তো দেশ আছে)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেসময় ভিডিও কনফারেন্সে বলেন, লক ডাউন বাড়ানোয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের থেকে ভারতের অবস্থা ভালো কেননা অন্যান্য দেশের তুলনায় আমরা লক ডাউনের ঘোষণা অনেক আগে দিয়েছিলাম। 

তিনি আরও বলেন, এখন লক ডাউন খুলে দেয়া হলে আমাদের সম্পূর্ণ অর্জন বিনাশ হয়ে যেতে পারে।

এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ আরও অনেকেই ভিডিও কনফারেন্সে লক ডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তার দেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ নিয়ে যেকোন মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন আমার সঙ্গে। আমি সবসময় আছি এবং কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের একসঙ্গে থাকা উচিত।

ভারতে এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৪০ জনের মৃত্যসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৯জন। করোনায় আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪৭জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪২জন।

এর আগে করোনাভাইরাসের মহামারী রুখে দাঁড়াতে ভারতে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করে।

বিষয়:করোনাভাইরাস নরেন্দ্র মোদী লক ডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…