চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২৪, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

ভারতে কিছুদিন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমতির দিকে থাকলেও গত ২৪ ঘণ্টায় আবার রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছে। এসময়ে মারা গেছেন চার হাজার ৪৫৫ জন।

এই মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ২২ হাজার ৮৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত ১২ দিনেই দেশটিতে অর্ধলক্ষের বেশি মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাত্র ২৬ দিনের মাথায় এক লাখের ওপর মানুষের মৃত্যু হলো ভাইরাসটির সংক্রমণে।

এরমধ্যে প্রাণহানির তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই করোনায় মারা গেছেন ৮৯ হাজারের মতো মানুষ। পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি।

গতকাল রোববারও (২৩ মে) দেশটির দু’লাখ ২৩ হাজার মানুষের দেহে শনাক্ত হয় করোনাভাইরাস। মোট সংক্রমিত দুই কোটি ৬৭ লাখের বেশি।

Reneta

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ২৭ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৪ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ১৪৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ বছর পর ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিল

পরবর্তী

সৌদির মসজিদে মাইক ব্যবহার সীমিত করে আইন পাশ

পরবর্তী
সৌদি আরবে মাইকের ব্যবহার

সৌদির মসজিদে মাইক ব্যবহার সীমিত করে আইন পাশ

কক্সবাজারে বজ্রপাতে দু’জনের মৃত্যু

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT