চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে হাসপাতালে আগুন বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের উড়িশ্যার ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভয়াবহ আগুনে ২৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। সোমবার দিবাগত রাতে ভুবনেশ্বরের ইনস্টিটিউট অব  মেডিকেল সায়েন্সে অ্যান্ড সাম হসপিটালে ওই আগুনের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন  লেগেছে তা এখনো জানা যায়নি।

আশঙ্কা, বাড়তে পারে মৃতের সংখ্যা। দমকল বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, একতলায় ডায়ালিসিস বিভাগে প্রথম আগুন লাগে। সেখান থেকেই একই তলায় থাকা জরুরি বিভাগে আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, জরুরি বিভাগের সমস্ত রোগীই গুরুতরভাবে অসুস্থ। আগুন লাগলে তাদের পক্ষে পালিয়ে বাঁচাও সম্ভব নয়। ফলে ভেতরে আগুনে পুড়েই প্রাণ খোয়াতে হবে তাদের।

এখনও কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও, শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে বলে জানাচ্ছে দমকল বাহিনী। আগুন লাগলে প্রাথমিকভাবে ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুনের তীব্রতা বাড়ায় উদ্ধারকাজে যোগ দেয় আরও ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের ভেতর কমবেশি ৫০০ রোগী ছিলেন। এছাড়াও ছিলেন চিকিৎসক, নার্স ও বেশ কয়েকজন রোগীর আত্মীয়।

আগুন লাগার পরেই আতঙ্ক ছড়ায় হাসপাতাল ভবনে, মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মৃতদের মধ্যে অনেকেই ধোঁয়ার তীব্রতায় দম আটকে প্রাণ হারিয়েছেন। শুধু ধোঁয়ার জন্যই তাৎক্ষণিকভাবে অনেককে উদ্ধার করতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে।

হাসপাতালের সমস্ত বিভাগ থেকেই উদ্ধার হওয়া রোগীদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সরকারি হাসপাতাল ও আমরি হাসপাতালে। সেখানে ভর্তি কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পরেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে জানিয়েছেন, উদ্বেগে ও চিন্তায় আছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি তার গভীর সমবেদনা রয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও কথা বলেছেন।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসুলে তুমুল লড়াই চলছে, ব্যাপক মানবিক সংকটের আশঙ্কা

পরবর্তী

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এই গল্পটা রাসেলের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT