চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শ্মশান-কবরস্থানেও তীব্র সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত। হাসপাতালগুলোতে অক্সিজেন ও বেড সংকটের পাশাপাশি মরদেহের দীর্ঘ সারি শ্মশান ও কবরস্থানে।

শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রায় ৩ লাখ (২ লাখ ৯৪ হাজার ২৯০) মানুষের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে প্রায় ৩৬ ঘণ্টা  হাসপাতালে হাসপাতালে ঘুরে স্বামীর জন্য অক্সিজেন এমনকি কোন বেডের ব্যবস্থা করতে পারেনি এক নারী। পরে অক্সিজেন স্যাচুরেশন কমে হাসপাতালের বাইরেই মারা যান তার স্বামী।

পরিসংখ্যান বলছে, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে বিস্ফোরণ ঘটিয়েছে। এর বড় প্রমাণ, গত ১৮ জুন ভারতে মাত্র ১১ হাজার করোনা শনাক্ত হয়েছিল। ঠিক ৬০ দিন পর থেকে প্রতিদিন নতুন করে আরও কয়েকগুণ নতুন রোগী শনাক্ত হচ্ছে।

গত সপ্তাহের শুরুর দিকে ভারতে শনাক্ত রোগী লাখ ছাড়িয়ে যায়। তা দ্বিগুণ হতে সময় লাগে মাত্র ১১ দিন। এমনর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ১ থেকে ২ লাখে উঠতে সময় লেগেছিল ২১ দিন।

শুধু তাই নয়, মোট শনাক্ত রোগী সংখ্যায় চলতি সপ্তাহে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত এখন কেবল যুক্তরাষ্ট্রেরই পেছনে। দেশটিতে সরকারি হিসাবেই আক্রান্ত সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২০ জন যোগ হয়ে দেশটিতে ভাইরাসে মৃত্যুর সংখ্যাও ১ লাখ ৮২ হাজার ৫৭০ জনে দাঁড়িয়েছে।

Reneta

ভারতে সংক্রমণের সাথে সাথে তীব্র সংকট আইসিইউ বেড এবং অক্সিজেনের। অনেক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে।

এমনকি এই পরিমাণ মৃতদেহ প্রতিদিন হলে সুষ্ঠুভাবে সৎকার সম্পন্ন করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত যত রোগী শনাক্ত হচ্ছে, তার এক চতুর্থাংশই মিলছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ভাইরাস ৭৮ হাজারের বেশি মানুষের প্রাণও কেড়ে নিয়েছে।

গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান প্রথমে। ভারতের পরে রয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT