চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে শুরু তৃতীয় ঢেউ, আমরা কি প্রস্তুত?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনের। সেখানেই এবার সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কমিটির রিপোর্টে এই তৃতীয় ঢেউ শুরুর বিষয়ে জানানো হয়েছে। ওই ঢেউ আগামী অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে উঠবে বলেও সতর্ক করা হয়েছে। এবারের ঢেউতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও ঝুঁকিতে আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক মাসের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বলা যায়, ভারতে করোনার সংক্রমণের উঠানামার সঙ্গে আমাদের দেশের সংক্রমণও অনেকটাই প্রভাবিত। দেশে এবছর দ্বিতীয় দফা লকডাউনের কারণ ছিল ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার ভয়াবহ রূপ জাতি দেখেছে। তৃতীয় ঢেউয়ের ফলে দেশেও আবারও আগের পরিস্থিতি ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে অক্টোবরে থাকবে দুর্গা পূজার মৌসুম। এই অক্টোবরেই করোনার ঢেউ সর্বোচ্চ পর্যায়ে উঠবে। এসময়ে এই পরিস্থিতিতে শিশুদের বিশেষত কোমর্বিডিটি (নানা রকম অসুখ-বিসুখ) থাকা শিশুদের নিয়ে শঙ্কা প্রকাশ করে তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ দেয়া হয়েছে।

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ খুব একটা কমেনি। তারপরেও এইমাস থেকে পুরোদেশে বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও জোরালো ভ্যাকসিন কার্যক্রমের মাধ্যমে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার চেষ্টা করছে। এই অবস্থায় নতুন করে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি আমাদের কাম্য নয়। গতবছর ও এবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে, তাহলে দেশ আবারও কোনোধরণের লকডাউন ও মৃত্যুর মিছিলের মুখোমুখি হবে না বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT