চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লকডাউন শিথিলেই মদের দোকানে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৪, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রায় মাসখানেক বন্ধ থাকার পর লকডাউন শিথিল করায় ভারতে মদের দোকানগুলো খোলার সঙ্গে সঙ্গেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছে। সামাজিক দূরত্ব না মানায় শেষ পর্যন্ত বহু দোকান বন্ধ করে দেয় প্রশাসন।

সোমবার দোকান খোলার আগে থেকেই ক্রেতাদের ভিড় লেগে যায়। সকাল থেকে কোথাও ১০০ জন কোথাও ২০০ জনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রে ক্রেতারা সামাজিক দূরত্ব মানছে না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

রাজধানী দিল্লির এক দোকানে ২০০ জনের ভিড় দেখা যায়। পরে পুলিশ এসে শৃঙ্খলা রক্ষা করেন।

উত্তর প্রদেশে মোদের দোকানগুলোতে সকাল ৭টা থেকেই ভিড় লক্ষ্য করা যায়। কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ রাজ্য একই অবস্থা দেখা যায়।

পশ্চিমবঙ্গ রাজ্যে সোমবার থেকে মদের দোকান খোলার কথা জান‌ার সাথে সাথে মদের দোকানের সামনে এক ভিড়ও লক্ষ করা গিয়েছে কালীঘাট এলাকায়।

ভিড় সরাতে শেষ পর্যন্ত মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে। লাইনে থাকা সকলের মুখেই মাস্ক দেখা গেলেও সামাজিক দূরত্বের কোনও চিহ্ন ছিল না। এরপর পুলিশের তাড়া খেয়ে দৌড়তে গিয়ে সরু গলির মধ্যে কারও কারও পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে এনডিটিভি।

Reneta

করোনাভাইরাস ঠেকাতে গত ২৫ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে অন্য বহু দোকানের মতো মদের দোকানও বন্ধ ছিল।

সোমবার থেকে মদের দোকান খোলার কথা জানা গেলেও এখনও নিশ্চিত নয় কবে ও কখন থেকে রাজ্যে মদের দোকানগুলি খুলবে। মনে করা হচ্ছে গ্রিন, অরেঞ্জ জোন তো বটেই কনটেনমেন্ট অঞ্চল ছাড়া রেড জোনেও খোলা থাকতে পারে মদের দোকান। কিন্তু সব মদের দোকান খোলা হবে না। ৩০ থেকে ৪০ শতাংশ মদের দোকানই খোলা হবে। এবং সেটাও খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্যই।

রাজ্য সরকারের কাছে মদের দোকান খোলা কার্যত বাধ্যতামূলক, কেননা আবগারি শুল্ক রাজ্যের আয়ের একটি প্রধান উৎস। গত বছর রাজ্য সরকার আবগারি শুল্ক হিসেবে ১১৬২৬.৯৯ কোটি টাকা আয় করেছিল। এবার অর্থাৎ ২০২০-২১ সালে মনে করা হচ্ছিল আয় হতে পারে ১২৭৩১ কোটি টাকা।

সোমবার বিকেলেই রাজ্যের মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই জানিয়ে দেওয়া হবে কী কী খোলা থাকবে ও কী কী এখনও বন্ধ থাকবে। সেই তালিকায় থাকবে মদের দোকানও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমদের দোকানলকডাউনলকডাউন শিথিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT