চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘বড়দিন উৎসবে’ কট্টর হিন্দুত্ববাদীদের হানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতে খ্রিষ্টান ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন উৎসব’ পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরুদ্ধে। 

দেশটির অন্যতম প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে: হরিয়ানায় বড়দিনের উৎসবে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে যিশু খ্রিষ্টের মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

Banglabid

শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকায় সান্তা ক্লজের একটি মডেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।বারাণসীতে একটি গির্জার বাইরে বড়দিন উদযাপন অনুষ্ঠানে বাধা দেওয়ার পাশাপাশি ধর্মান্তরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

একজন প্রত্যক্ষদর্শীর বয়ানে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে: প্রায় দুই ডজন মানুষ সান্তা ক্লজের মডেল পুড়িয়ে দেয়। এ বিষয়ে জানতে চেয়ে ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে টেলিফোন করেও কোন মন্তব্য পায়নি রয়টার্স।

এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে: আসামের শিলচরেও বড়দিনের উৎসবে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বিজেপি সমর্থিত দেশটির কট্টর হিন্দুত্ববাদী বজরং সংগঠনের কিছু সদস্য স্থানীয় একটি গির্জায় গিয়ে বড়দিনের উৎসবে বাধা দেয়। রাজধানী দিল্লীতেও ‘জয় শ্রী রাম’ স্লোগানে একটি স্কুলের বড়দিনের আয়োজনে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

Reneta

এ ঘটনায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস এবং সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা  দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT