চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের রাজস্থানের ভরতপুর জেলায় বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়েডিং হলের দেয়াল ধসে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ নারী এবং ৪ শিশুও রয়েছে।

বুধবার রাতে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৮ জন।

ভরতপুর পুলিশের এসপি অনীল টাঙ্ক এনডিটিভিকে জানিয়েছেন, ওয়েডিং হলটির একটি দেয়াল এবং তার সঙ্গে লাগোয়া একটি টিনের ছাউনি পুরোপুরি ধসে পড়ে। প্রবল ধূলিঝড়ের কারণে ভবনটি ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলে জানান এসপি টাঙ্ক। আহতদের উদ্ধার করার সাথে সাথেই কাছাকাছি হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। অবস্থা জটিল হওয়ায় একজনকে নিয়ে যাওয়া হয় জয়পুরের এসএমএস হসপিটালে।

ধসে পড়া দেয়ালটি প্রায় ৯০ ফুট লম্বা এবং ১২-১৩ ফুট উঁচু ছিল। দেয়ালটি ঘেঁষেই বিয়ের অনুষ্ঠানের খাবারের স্টলগুলো ছিল বলে হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে বলে পুলিশ মনে করছে। ধ্বংসস্তুপে আটকা পড়াদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, ঝড়ে পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

রাতের উদ্ধারকাজ

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে আহতদের উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

Reneta

নিহতদের মৃতদেহ সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার কোনো এক সময় লাশগুলোর ময়নাতদন্ত হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় ওয়েডিং হলটির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভবন ধসভারতভারত-ভবন ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনুশকাকে উপহার দিয়ে বিপাকে সোনম

পরবর্তী

খোঁড়াখুঁড়ির ফলে ভোগান্তিতে রাজধানীর মোহাম্মদপুরবাসী

পরবর্তী

খোঁড়াখুঁড়ির ফলে ভোগান্তিতে রাজধানীর মোহাম্মদপুরবাসী

কঙ্কনা সেন শর্মা

বিতর্কিত ছবির জন্য পুরস্কার পেয়েছেন কঙ্কনা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT