চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিরোধী জোটের ভিভিপ্যাট গণনার দাবি নির্বাচন কমিশনে খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২২, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভিভিপ্যাট গণনা-খারিজ

নির্বাচনের ফল ঘোষণার আগে ভোটার ভেরিফায়েড পেপার ট্রেইল মেশিন বা ভিভিপ্যাট গোনার দাবি খারিজ করেছে ভারতের নির্বাচন কমিশন।

২২টি দলের বিরোধী জোট একযোগে এই দাবি করলেও নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়।

এনডিটিভি জানিয়েছে, বিরোধীদের দাবি ছিল ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)-এর ভোট গণনার আগে ভিভিপ্যাট পরীক্ষা করে দেখতে হবে। কিন্তু ভোট গণনার ঠিক আগের দিন কমিশন জানিয়ে দিল, তেমন কিছুই করা হবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ভিভিপ্যাট ও ইভিএম মিলিয়ে দেখতে হবে। সেই অনুযায়ীই প্রস্তুতি নেয়া হচ্ছিল। কিন্তু বিরোধীরা আগেই ভিভিপ্যাট পরীক্ষার দাবি তোলায় নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনার পর্ব মিটে গেলে তারপর ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার নিজেদের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধী দলগুলো। ওই সময় কমিশন জানিয়েছিল, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। এরপর আজ নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় কমিশন।

Reneta

২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের পরও বিরোধী দলগুলো ভিভিপ্যাট গণনার দাবি তুলেছিল। ওই সময় সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ভিভিপ্যাট গুনতে হবে। তবে কী পরিমাণে তা গোনা হবে, সেই সিদ্ধান্ত নেয়ার ভার কমিশনের ওপরই ছেড়ে দিয়েছিলেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT