চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ধূলিঝড়ে মৃতের সংখ্যা বাড়ছে, আরও ভয়াবহ দুর্যোগের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-ধূলিঝড়-ধূলিঝড়ে নিহত

ভারতের উত্তরাঞ্চলে তীব্র ধূলিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ ছাড়িয়েছে। আবহাওয়া আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

দেশটির উত্তর প্রদেশ ও গুজরাট রাজ্যে প্রবল বেগে বয়ে যাওয়া ধূলিঝড় এবং সঙ্গে কিছু এলাকায় ভারীবৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতে বেশ কিছু গ্রাম তছনছ হয়ে গেছে। ভেঙে পড়েছে বহু কাঁচা, আধাকাঁচা ঘর। দুই রাজ্যের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে গেছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উত্তর প্রদেশের আগ্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী রাজস্থানের তিন জেলা আলওয়ার, ভরতপুর এবং ঢোলপুর আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি।ভারত-ধূলিঝড়-ধূলিঝড়ে নিহত

আক্রান্ত এলাকাগুলো ধূলিঝড় ও বজ্রপাতের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে পড়ার সময় অনেকেই ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকায় এত বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

ঝড়ে গবাদিপশুরও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাত দিয়ে শুরু হওয়ার পর বৃহস্পতিবারও কয়েক দফা ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে উত্তর ভারতে। এতে আহতের সংখ্যা বেড়ে হয়েছে কয়েকশ’।ভারত-ধূলিঝড়-ধূলিঝড়ে নিহত

Reneta

উত্তর প্রদেশ ত্রাণ কমিশনারের কার্যালয়ের এক মুখপাত্র জানান, অন্তত গত ২০ বছরের মধ্যে এমন ঝড় হয়নি ওই রাজ্যে।

মৃতের সংখ্যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাই ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধূলিঝড়ভারত-ঝড়লিড নিউজ
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

ওহ মাই ফেয়ার লেডি! আনঅ্যান্ডিং লাভ ও বাংলাদেশ

পরবর্তী

শ্রীদেবীর প্রথম জাতীয় পুরস্কার, মায়ের শাড়ি পরে মঞ্চে জাহ্নবী

পরবর্তী

শ্রীদেবীর প্রথম জাতীয় পুরস্কার, মায়ের শাড়ি পরে মঞ্চে জাহ্নবী

ফিদেল

‘ঈশ্বরে বিশ্বাস করি না, যদি করতামও ফিদেলই হতো আমার ঈশ্বর’

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT