ভারতের বেঙ্গালুরুতে এক তরুণী নৃশংস গণষর্ণের শিকার হয়েছেন। ২২ বছরের ওই তরুণীকে নির্মম অত্যাচারের ও ধর্ষণপূর্বক তার ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়েও দিয়েছে। স্থানীয় পুলিশের ধারণা, নির্যাতিতা ও নির্যাতনকারীরা বাংলাদেশের নাগরিক।
এনডিটিভি ও আনন্দবাজার বলছে, শারীরিকভাবে ভয়াবহ অত্যাচার করা হয়েছে ওই তরুণীকে। এই ঘটনায় ৬ জন অভিযুক্তকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী।
সামাজিক মাধ্যমে গণধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার ৬ দিন পর ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ এক বিবৃতিতে জানায়, ভিডিও ক্লিপের বিষয়বস্তু এবং জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে ধর্ষণ, শারীরিক বেশ কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা একটা দলের অংশ এবং ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের। টাকাপয়সা সংক্রান্ত বিবাদের জেরে ওই তরুণীর ওপর এভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতাকে পাচার করার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল।
ধর্ষণের শিকার ওই নারী এখন অন্য রাজ্যে রয়েছেন। পুলিশের একটি দল তার খোঁজ চালাচ্ছে বলেও জানানো হয়েছে।








