চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ঢুকেছে দুই সহস্রাধিক হুজি-জেএমবি জঙ্গি: টাইমস অব ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি প্রবেশের হার ব্যাপকহারে বেড়ে গেছে উল্লেখ করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো বাংলাদেশ সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ঢুকে বাংলাদেশকেই হুমকি দিচ্ছে সেই সব জঙ্গিরা।

ওই প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে অনুপ্রবেশের হার প্রায় তিনগুণ হয়েছে। অনুপ্রবেশেকারী জঙ্গিদের মধ্যে শীর্ষে রয়েছে হরকাতুল-উল-জিহাদ আল-ইসলামী-হুজি এবং জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ-জেমএমবি জঙ্গিরা। এসব জঙ্গিরা ভারতে প্রবেশের ক্ষেত্রে পশ্চিবঙ্গ ছাড়াও আসাম এবং ত্রিপুরাকে ব্যবহার করছে।

২০১৪ সালে প্রথম ভারতের মাটিতে জেএমবির নাশতার প্রমাণ পায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এনআইএ। সেসময় পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।

এনআইএ’র রিপাের্টর বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের তিন রাজ্য দিয়ে ২ হাজার ১০ জন হুজি ও জেএমবি জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গ দিয়ে ৭২০ জন এবং ১২৯০ জন অনুপ্রবেশ করে আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে। ২০১৪ ও ২০১৫ সালে অনুপ্রবেশের সংখ্যা ছিল যথাক্রমে ৮০০ ও ৬৫৯ জন।

পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য তথ্য যোগাড়ের চেষ্টা করছি।’ যদিও জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আসাম পুলিশ।

আসামের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গত ছয় মাসে জঙ্গি অনুপ্রবেশের হার অনেক বেড়ে গেছে, এই সময়ে আমরা ৫৪ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছি।’

Reneta

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশের উচ্চ পর্যায়কে বিষয়টি জানিয়েছি। তারা নিয়মিতভাবে সীমান্ত পরিদর্শন করছেন এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন।’

ভারতীয় গোয়েন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, জেএমবির সেক্রেটারি ইফতাদুর রেহমান জাল পাসপাের্ট নিয়ে গত ১২ জানুয়ারি ভারতে প্রবেশ করেছে এবং আসাম এবং পশ্চিমবঙ্গের অনুসারীদের সঙ্গে বৈঠক করেছে।

এছাড়াও ইফতাদুর রেহমান দিল্লিও সফর করেছে বলে ধারণা গোয়েন্দাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT