চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের।

এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রতি চীনের ক্রমবর্ধমান চাপ ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় এই সফরে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক চুক্তি হতে যাচ্ছে।

মঙ্গলবার ভারত সফরের কথা ঘোষণা করে মার্ক এসপারের বলেন, ‘এই শতাব্দীতে নিশ্চিতভাবেই ইন্দো-প্রশান্ত মহাসাগরে ভারত আমাদের জন্য সবচেয়ে ভালো অংশীদার। এই সফর নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে খুবই গুরুত্বপূর্ণ।’

ধারণা করা হচ্ছে, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে নিজস্ব প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরির জন্য চুক্তি স্বাক্ষরিত হবে। যে নেটওর্য়াক হবে চীনের বিরুদ্ধে নতুন এক উদ্যোগ।

জানা গেছে, আগামী সপ্তাহে এই সফরের আনুষ্ঠানিক আলোচনা হতে পারে নয়াদিল্লিতে।

গত জুন মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘাত বাঁধে ভারতীয় সেনাবাহিনীর। তাতে ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। চীনেরও পক্ষেও হতাহতের ঘটনা ঘটে। তবে তার কোনো সংখ্যা প্রকাশ করেনি দেশটি।

Reneta

সেই ঘটনার জেরে বেশ কিছু চীনা অ্যাপের উপরে নিষেধাজ্ঞা আরোপসহ অনেকগুলো নির্মাণ চুক্তিও বাতিল করে ভারত সরকার। সীমান্তেও বড় ধরনের সেনা সমাবেশ করেছে দুই দেশই।

গত কয়েক বছর ধরেই ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনভারত সফরভারত-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আক্রান্ত হয়েছেন পৃথ্বীরাজ

পরবর্তী

আটক চীনা সৈন্যকে ফিরিয়ে দিয়েছে ভারত

পরবর্তী

আটক চীনা সৈন্যকে ফিরিয়ে দিয়েছে ভারত

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় দুইজনের মৃত্যু

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT