চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারব্রিজে আটকে গেল বিমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২১
আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী দিল্লির একটি রাস্তার ওভারব্রিজের নিচে আটকা পরেছে একটি বিমান। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে। বিমান আটকে যাওয়ার এমন দৃশ্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এয়ার ইন্ডিয়ার একটি পরিত্যক্ত বিমান হাইওয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার নতুন গন্তব্যে। কিন্তু উচ্চতার কারণে সেই বিমানটি আটকে যায় একটি ওভারব্রিজের নিচের তলায়। বিমানের সামনের অংশটি যেতে পারলেও পেছনের অংশে ঘটে বিপত্তি। ওভারব্রিজের নিচে বিমান আটকে যাওয়ার এমন ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেছেন, আটকে যাওয়া বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। এছাড়া বিমানটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেটিতে কোনো ডানা লাগানো ছিল না। এটি বাতিল হয়ে যাওয়া বিমান বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান আটকে যাওয়ার ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

#WATCH An @airindiain plane ✈️ (not in service) got stuck under foot over bridge. Can anyone confirm the date and location?
The competition starts now👇 pic.twitter.com/pukB0VmsW3

— Ashoke Raj (@Ashoke_Raj) October 3, 2021

ভারতরে রাস্তায় বিমান আটকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ২ নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের নিচে আটকে পড়েছিল একটি পণ্যবাহী বিমান। সেটিও ছিল ভারতীয় ডাক বিভাগের একটি পরিত্যক্ত বিমান। এবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো ভারতের রাজধানীতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভিডিও ভাইরালরাজধানী দিল্লি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইল স্মিথ জানালেন নিজের সবচেয়ে ‘খারাপ’ ছবির নাম

পরবর্তী

মার্ক জাকারবার্গের দুঃখ প্রকাশ, ব্যক্তিগত সম্পদ হারালেন ৬০০ কোটি ডলার

পরবর্তী

মার্ক জাকারবার্গের দুঃখ প্রকাশ, ব্যক্তিগত সম্পদ হারালেন ৬০০ কোটি ডলার

'মিয়ানমার থেকে অস্ত্র-মানব পাচার রোধে প্রয়োজনে গুলি'

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT