চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ইভিএম নিয়ে বিরোধীদলগুলোর উদ্বেগ, কারচুপির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ন ২১, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-নির্বাচন-ইভিএম-বিরোধী দল

ভারতের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার ভেরিফায়েড পেপার ট্রেইল মেশিন (ভিভিপ্যাট) ব্যবহারে স্বচ্ছতা এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কংগ্রেসসহ ২১টি রাজনৈতিক দলের নেতারা।

ভোটার যাচাইয়ে কারচুপির অভিযোগ তুলেছেন তারা।

এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে ভারতের নির্বাচন কমিশনে কর্মকর্তাদের সঙ্গে বিরোধী দলীয় নেতারা বৈঠক করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী, এনসিপি নেতা শারদ পাওয়ারসহ অন্যান্য দলের নেতারা বৈঠকে অংশ নেবেন।

রোববার ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপের ফলাফলে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এবারের নির্বাচনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ক্ষমতাসীন বিজেপি জয়ী হতে যাচ্ছে। জয়টা বেশ সহজ হবে বলেও ধারণা প্রকাশ করা হয় এ জরিপে।

এতেই ক্ষিপ্ত হয়ে যায় বিরোধী দল এবং জোটগুলো। কংগ্রেসসহ বেশিরভাগ দলগুলোর প্রতিক্রিয়ায় বলা হলো, বুথফেরত জরিপের ফল সাধারণত ঠিক হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো নেত্রীও তখন দাবি করেন, বুথফেরত জরিপের এহেন ফলাফল হাজারো ইভিএম জালিয়াতি বা পাল্টে দেয়ার ইঙ্গিত।

নাইডু সোমবার বলেন, নির্বাচন কমিশনের উচিত এ ব্যাপারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি প্রশ্ন রাখেন, কেন কমিশন এখনো অর্ধেকের বেশি ভিভিপ্যাট স্লিপের ভোট গণনা করছে না?ভারত-নির্বাচন-ইভিএম-বিরোধী দল

Reneta

অন্যদিকে কুমারাস্বামী এক টুইটবার্তায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনের অধীনে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে সবগুলো বিরোধী দলই উদ্বেগ প্রকাশ করেছে। ইভিএমে ভোট জালিয়াতি করা সহজ, তাই বিরোধী দলগুলো গতানুগতিক ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণের জন্য সুপ্রিম কোর্টেও ধরনা দিয়েছিল।

এদিকে বিজেপিকে ছাড়া কীভাবে সরকার গঠন সম্ভব, তা নিয়ে সোমবার আলোচনায় বসেন মমতা ব্যানার্জি ও চন্দ্রবাবু নাইডু। এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএমভারতভারতের লোকসভা নির্বাচনলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT