করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে আটকেপড়া তাবলীগ জামাতের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকেপড়া তাবলীগ জামাতের সদস্য সংখ্যা ৩ শতাধিক। তাদেরকে দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
যারা আটকে পড়েছেন, তাদেরকে যতদ্রুত সম্ভব নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন- এর [email protected] এই ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে আরও তথ্য জানতে মুনিরুজ্জামান: +৮৮০১৬৭০০৭৭৩৭৭-এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।







