বাংলাদেশ

ভারতে আটকেপড়া তাবলীগ সদস্যদের ফিরিয়ে আনার উদ্যোগ

প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আসছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আসছেন, সবাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে আটকেপড়া তাবলীগ জামাতের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকেপড়া তাবলীগ জামাতের সদস্য সংখ্যা ৩ শতাধিক। তাদেরকে দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

যারা আটকে পড়েছেন, তাদেরকে যতদ্রুত সম্ভব নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন- এর mission.newdelhi@mofa.gov.bd এই ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

এই বিষয়ে আরও তথ্য জানতে মুনিরুজ্জামান: +৮৮০১৬৭০০৭৭৩৭৭-এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয়:হাইকমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…