রাজনীতি

বাংলাদেশ হাইকমিশনে হামলা বিষয়ে আন্তর্জাতিক মহলে যাওয়ার আহ্বান নাগরিক কমিটির

জাতীয় নাগরিক কমিটি ব্যানার যেখানে সংগঠনটির নাম লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলায় দায়সারা বিবৃতি না দিয়ে সরকারের আন্তর্জাতিক মহলে যাওয়া উচিত বলে জানিয়েছে অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার ৩ ডিসেম্বর সংগঠনটির পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, বিক্ষোভকারীরা সেখানে হামলা করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা স্ট্যান্ড থেকে নামিয়ে পুড়িয়ে দিচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধিদল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে।

এসময় বাইরে থাকা কিছু যুবক হঠাৎ হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দেন। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে থাকলেও হামলা-ভাঙচুর ঠেকাতে পারেনি।

বিক্ষোভকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা, ইটপাটকেল ও লাঠিসোটা। তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

বিষয়:জাতীয় নাগরিক কমিটিভারতহাইকমিশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…