চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘স্লেজিং’ ঠেকাতে প্রস্তুত টাইগার সমর্থকরা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৩৮ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: যেকোনো আসরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই মাঠে উত্তাপ, যুদ্ধের দামামা! খেলোয়াড়রা লড়েন ২২ গজে, দর্শকরা গ্যালারিতে। আরেকবার গলা ফাটানোর যুদ্ধে সামিল হওয়ার আগে বার্মিংহামের টাইগার সমর্থকদের মাঝে চলছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা।

ব্রিটিশ এশিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি-মাটি’র পক্ষ থেকে নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। যুক্তরাজ্যের মধ্যভূমি বার্মিংহাম ও বিভিন্ন শহর থেকে খেলা দেখতে আসা টাইগার সমর্থকরা এজবাস্টন স্টেডিয়ামের বাইরে একত্রিত হবেন ম্যাচের দিন সকালে।

বার্মিংহাম শহরের নির্দিষ্ট তিনটি পয়েন্টে প্রথমে সংঘবদ্ধ হবেন তারা। লাল-সবুজের জার্সি পরে গর্বের পতাকা হাতে নিয়ে ফুটপাথ ধরে আগাবেন স্টেডিয়ামের দিকে। সবাই জড়ো হয়ে মিছিল করতে করতে ঢুকবেন গ্রাউন্ডে। কাগজে-কলমে এ আয়োজনের নাম সাপোর্টার্স র‌্যালি।

স্থানীয় প্রশাসনের কাছে থেকে মিলেছে অনুমতিও। আয়োজন শান্তিপূর্ণ করতে টাইগার সমর্থকদের মাঝ থেকেই কাজ করবেন ৩০ জন ভলান্টিয়ার। এ আয়োজনের পরিচালনার দায়িত্বে থাকা আশরাফুল ওয়াহিদ দুলাল চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আমরা প্রায় ৪ হাজার দর্শক একসঙ্গে মাঠে ঢুকবো। সব প্রস্তুতি শেষ। মঙ্গলবারের ম্যাচটা আমরা উপভোগ করতে চাই এবং জিতে স্মরণীয় করতে চাই।’

২০১৭ সালে এখানে এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ঘিরেও দর্শকদের আগ্রহ ছিল প্রবল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হওয়ায় আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও অবশ্য সংখ্যায় ভারতীয় দর্শকদের ছাড়াতে পারবে না বাংলাদেশের সমর্থকরা।

টাইগার সমর্থকদের নিয়ে আয়োজনটির সঙ্গে সংশ্লিষ্ট সাইফুর রেজা পথিক জানালেন, ‘মাঠে সমর্থন রেশিও থাকতে পারে ৬০-৪০। দুই বছর আগে অবশ্য ব্যবধান আরও বেশি ছিল। গ্যালারিতে টাইগারদের সমর্থন ছিল ৩০ ভাগের মতো। সেবার ভারতীয় সমর্থকদের টিপ্পনি সহ্য করতে হয়েছিল। কখনও কখনও তাদের স্লেজিং আমাদের মানসিকভাবে প্রচণ্ড আঘাত করে। দুই দেশের দর্শকদের মধ্যে কথার লড়াই হবে এবং এরমধ্যেই সীমাবদ্ধ থাকবে।’

Reneta

প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ দলের টিম হোটেল হায়াত রিজেনসি থেকেই মিছিল নিয়ে মাঠে যাবেন টাইগার সমর্থকরা। তবে আইসিসির প্রটোকলের কারণে মাঠের কাছাকাছি জায়গা থেকেই মিলতে হবেন সবাইকে। এ উদ্যোগের খবর পৌঁছে গেছে বাংলাদেশ দলের কানেও। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বুধবার হোটেলের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় উচ্ছ্বাস নিয়েই বলছিলেন সে কথা।

বার্মিংহাম শহরের কভেন্ট্রি রোডে বাংলা খাবারের রেস্টুরেন্ট ‘পঞ্চখানা’ হয়ে উঠেছে বাংলাদেশি কমিউনিটির একত্রিত হওয়ার স্থান। মাঝবয়সী লোকদেরই যাতায়াত বেশি সেখানে। গভীর রাত পর্যন্ত চলে বিশ্বকাপ আড্ডা। এখন আড্ডার একমাত্র বিষয় বাংলাদেশ-ভারত ম্যাচ ও মাঠে যাওয়ার প্রস্তুতি। সকলের বিশ্বাস, ভারতকে হারিয়ে এবার মোক্ষম জবাব দেবে বাংলাদেশ।

বাংলাদেশ-ভারত ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে টিকিট নিয়ে দেন-দরবার তত বাড়ছে। বিশ্বকাপ শুরুর আগে প্রবাসী বাঙালিদের যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা এখন পকেট ভারী করে হন্যে হয়ে ঘুরছেন আর মুখে জপছেন যেকোনো মূল্যে ২ জুলাই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে যেতে চাই। ৬০ পাউন্ডের টিকিট কালোবাজারে ২০০ পাউন্ডে কিনেও আনন্দে আত্মহারা অনেকে।

গোল্ড, প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম আরও চড়া। ভিন্ন মাধ্যম থেকে সেটি কিনে নিতে খরচ করতে হবে ৩০০ পাউন্ডের কাছাকাছি।

টাইগার ভক্তদের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট এখানে সোনার হরিণ। বিশ্বকাপ শুরুর আগে অনলাইনে মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল এজবাস্টনের ম্যাচের টিকিট। যার দুই-তৃতীয়াংশ ভারতীয় সমর্থকদের দখলে। শেষবেলায় খেলা দেখার তাড়নায় বাংলাদেশি দর্শকদের রাতের ঘুম তাই হারাম!

পাউন্ড আছে টিকিট নেই! নেটওয়ার্কের জাল ছড়িয়ে দিয়ে কেউ কেউ চেনা-জানা ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ করছেন উপায় না দেখে। তাতেও যদি ভারতীয় দর্শকদের সঙ্গে সংখ্যার ব্যবধান কিছুটা কমিয়ে আনা যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT