চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে যাচ্ছেন রঞ্জন গগৈ। ওই পদে ৩ অক্টোবর তিনি শপথ নেবেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি।

বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি। শপথ নেওয়ার পর আগামী বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ওই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যম। প্রথা মেনে প্রধান বিচারপতি দীপক মিশ্র খুব শিগগিরই বিচারপতি গগৈ’র নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।

কিছু দিন আগে ভারতের আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতি দীপক মিশ্র’র কাছে তার যোগ্য উত্তরসুরির নাম জানতে চাওয়া হয়। সবকিছু ঠিক থাকলে দেশটির প্রেসিডেন্ট আগামী ৩ অক্টোবর শপথ বাক্য পাঠ করাবেন।

প্রধান বিচারপতি দীপক মিশ্র’র ভূমিকার সমালোচনা করে জানুয়ারি মাসে যে চার বিচারপতি সাংবাদ সম্মেলন করেছিলেন তাদের মধ্যে একজন বিচারপতি রঞ্জন গগৈ। বর্তমানে তার অধীনেই অসম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি ইস্যু মামলার শুনানি চলছে।
বিচারপতি গগৈ আনুষ্ঠানিকভা্বে তখনিই নির্বাচিত হবেন যখন বর্তমান প্রধান বিচারপতি আই্ন মন্ত্রণালয়ের চিঠির উত্তর প্রদান করবেন। দেশটির আইন আইন অনুযায়ী প্রধান বিচারপতির অবসর গ্রহণের একমাস আগেই এই চিঠির উত্তর দেয়ার বিধান রয়েছে।

সে অনুসারে আগামী ২ অক্টোবর সরকারি ছুটি থাকায় ১ অক্টোবর শেষ হচ্ছে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস।

১৯৫৪ সালে জন্ম গ্রহণকরা গগৈ ১৯৭৮ সালে বারে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে ২০১১ সালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির হিসাবে। ২০১২ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগদান করেন।

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জায়ান্টদের জয়ের রাত

পরবর্তী

১৩ সন্তানের জনক কে এই যুক্তফ্রন্ট নেতা?

পরবর্তী

১৩ সন্তানের জনক কে এই যুক্তফ্রন্ট নেতা?

ম্যাককেইনের স্মরণ অনুষ্ঠানে ট্রাম্প নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT