চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে গোপন চুক্তি করে দেশকে দাসত্বে পরিণত করা হচ্ছে: নোমান

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৩৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে দাসত্বে পরিণত করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি নয়, অন্য কোন গোপন চুক্তি হচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযুদ্ধকালীন ১১ নং সেক্টর কমান্ডার ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মরহুম উইং কমান্ডার (অব:) হামীদুল্লাহ খান বীরপ্রতীক এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি নিয়ে নোমান বলেন, ভারতের সাথে তিস্তার পানি চুক্তি কখনও পূরণ হবে না। এটি পানি সম্পদমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। পানি চুক্তির নামে গোপন কোন চুক্তি করা হচ্ছে যা দেশকে ভারতের দাসত্বে পরিণত করবে।

তিনি বলেন, ভারতের স্বার্থে যে চুক্তি করা হয়েছে তার সবই কার্যক্রম শুরু হয়েছে। ভারত নদী বন্দর, স্থলবন্দর ব্যবহার করছে। বিদ্যুৎ উৎপাদন করছে। কিন্তু বাংলাদেশের সুবিধার্থে কোনো চুক্তিই এখনও পূরণ হয়নি।

ভারতের সাথে আঞ্চলিক কানেকটিভিটির প্রয়োজন নেই। এই চুক্তির মাধ্যমে ভারতকে খুশি করারও কিছু নেই। এর আগেও আওয়ামী লীগ কর্তৃক ২৫ বছরের জন্য চুক্তি করে বাংলাদেশকে দাসত্বে পরিণত করা হয়েছিল। আবারও ষড়যন্ত্র করে একই রকমের চুক্তি করার পায়তারা করছে সরকার বলে দাবি করেন নোমান। এমনকি দেশের সার্বভৌমত্ব নিয়েও  সরকার খেলা করছে বলে মন্তব্য করেছেন তিনি।

নোমান বলেন, এই আওয়ামী লীগ সরকার ৭১’এ বাংলাদেশের মানুষকে স্বাধীনতার সুফল দিতে পারেনি। আজও এর সুফল পায়নি দেশের জনগণ।

Reneta

দেশের গণতন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র আজ শুধু নির্বাসিত নয় একেবারেই হারিয়ে গেছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করতে চাই। তারা এটা বুঝার চেষ্টা করে না  গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে নোমান আরও বলেন, আজকে শুধু বিএনপি বা আওয়ামী লীগের সমস্যা হলে তেমন কিছু হতো না। এটি জাতীয় সমস্যা। এজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করে ভোটের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন , বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ আল নোমানবিএনপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT