চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে কি চুক্তি হবে তা জনগণের সামনে প্রকাশ করার দাবি বিএনপির

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৫০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী ভারত সফরে যেসকল চুক্তি ও সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে তা সফরের আগে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে জনস্বার্থ ও রাষ্ট্রবিরোধী কোন চুক্তি বা সমঝোতা স্মারক জনগণ মেনে নিবে না বলে জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিববৃন্দ।

মির্জা ফখরুল বলেন, ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে অনেকগুলো চুক্তি হতে পারে। ভারতী্য় বিভিন্ন সূত্র তা বলছে। ইতোপূর্বে ভরতের প্রতিরক্ষামন্ত্রী, সেনপ্রধান প্রমুখের ঢাকা সফর এধরনের খবরকে নিশ্চিত করছে। অথচ বাংলাদেশ সরকার তা গোপন রেখেছে।

তিনি বলেন, ভারত নিজেই বিশ্বের এক নম্বর অস্ত্র আমদানিকারক দেশ। সেখানে তাদের কাছ থেকে অস্ত্র কেন কিনতে হবে? বলা হচ্ছে ভারতের সঙ্গে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।।তাহলে কি কারণে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে?

দু’দেশের মধ্যে যখন অনাস্থা জন্ম নেয় তখনই চুক্তির প্রশ্ন আসে মন্তব্য করে তিনি বলেন, এখনো সীমান্ত হত্যার বন্ধে কোন চুক্তি হয়নি, তিস্তা চুক্তি হয়নি, গঙ্গা পানি চুক্তি সমাধান হয়নি। সেই জায়গায় নতুন চুক্তি করে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ডেকে আনার চক্রান্ত জনগণ মেনে নিবে না।

Reneta

মহাসচিব বলেন, ভারতকে ইতোমধ্যে আমরা ট্রানজিট সহ অনেক সুযোগ দিয়েছি। কিন্তু ভারত সে তুলনায় উদার নয়।

তিনি বলেন ভারতের সঙ্গে আমরা টেকসই সম্পর্ক চাই। তবে তা কখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে নয়। আমরা আশা করবো ভারত এদেশের জনগণের মতামতকে গুরুত্ব দিবে। দু’দেশের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে যে চুক্তি হয় সেটাই আসল টেকসই সম্পর্ক নিশ্চিত করে বলে মন্তব্য করেন ফখরুল।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের আগেই ভারতের সঙ্গে কি চু্ক্তি বা সমঝোতা স্মারক হবে তা প্রকাশ্যে জানাতে হবে।।নয়তো জনগণ দেশবিরোধী এসব চুক্তি কোনভাবেই মেনে নিবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT