ভারতের প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে, আজ (শনিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাহুল বাজাজ। ১৯৩৮ সালের ১০ জুন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন তিনি। তার নেতৃত্বে বাণিজ্যিক সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলো বাজাজ অটো গ্রুপ।
১৯৬৮ সালে রাহুল বাজাজ- বাজাজ অটো’র এফেকটিভ অফিসার হিসেবে দায়িত্ব সামলান। তার নেতৃত্বে বাজাজ অটো মধ্যবিত্ত ভারতীয়র পরিবহনে আনে নতুন দিগন্ত। ৮০’র দশকে ভারত জুড়ে ‘হামারা বাজাজ’ বিজ্ঞাপন আলোড়ন সৃষ্টি করেছিলো।
শনিবার নিজের বাড়ি পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাজাজ গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাহুল বাজাজের মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।
গত বছর এপ্রিল মাসে তিনি বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।







