চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের শক্তি টের পেল নামিবিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। বড় ব্যবধানের জয়ে রান রেট বেশ বাড়িয়ে নিয়েছে বিরাট কোহলির দল। তাতে টিকে আছে তাদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফািইনালের আশাও। 

নামিবিয়াকে ৮৫ রানে অলআউট করে ভারত তা অতিক্রম করে মাত্র ৬.৩ ওভারে দুই উইকেট হারিয়ে। দলীয় ৭০ রানে ব্রাড হোয়েলের বলে এলবিডব্লিউ হন রোহিত শর্মা। খেলেন ১৬ বলে ৩০ রানের ইনিংস। পাঁচটি চার ও একটি ছয় আসে তার ব্যাট থেকে।
লোকেশ রাহুল মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করে আউট হন পরের বলে। জয় থেকে তখন মাত্র ৪ রান দূরে ভারত। ছয়টি চার ও তিনটি ছয় আসে রাহুলের ব্যাট থেকে।

ভারত অধিনায়ক কোহলি ২ ও সুরাইয়া কুমার যাদব ৬ রানে অপরাজিত থাকে। পাওয়ার প্লে শেষ হওয়ার তিন বল পরই শেষ হয়ে যায় ম্যাচ।

 

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং তোপে ১৪ বল আগে একশর আগেই অলআউট হয় নামিবিয়া। সর্বোচ্চ ২৪ রান করেন দলটির ওপেনার জর্জ মানসি।
মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।
ছোট পুঁজি নিয়ে ভারতীয় ব্যাটিং শক্তির কাছে পাত্তাই পায়নি নামিবিয়ান বোলাররা। মাত্র ৩.২ ওভারেই দলীয় পঞ্চাশে পৌঁছায় টিম ইন্ডিয়া।  জয়ের কাছে গিয়ে দুটি উইকেট না হারালে পাওয়ার প্লে’র ৬ ওভারের মধ্যেই শেষ হয়ে যেতে পারত ম্যাচ।
Banglabid

 

চার ম্যাচে ভারতের জয় দুটিতে। সোমবার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেমির লড়াইয়ে ভারতের প্রতিদ্বন্দি নিউজিল্যান্ডের চার ম্যাচে তিন জয়। রোববার নিউজিল্যান্ড খেলবে আফগানিস্তানের সঙ্গে।

 

Reneta

কিউইরা জয় পেলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে। আর হেরে গেলে ভারতের পথ সহজ হয়ে যাবে। শেষ ম্যাচে তারা স্কটল্যান্ডকে হারাতেই পারলেই সেমিতে ওঠার সম্ভাবনা প্রবল হবে। কেননা রান রেটে সবার শীর্ষে এখন ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT