স্পোর্টস

ভারতের লক্ষ্য ১২৭ রান

ভারতের লক্ষ্য ১২৭ রান

নাগপুরে টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতকে ১২৭ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে ব্ল্যাক ক্যাপরা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৬ রান করে।

কিউই ব্যাটিংয়ের শুরুটার ছিল দেখার মত। নাগপুরের দর্শকদের স্তব্ধ করে অশ্বিনকে বিশাল ছয় হাঁকিয়ে শুরুটা করেছিলেন মার্টিন গ্যাপটিল। কিন্তু পরের বলেই আম্পায়ার কুমার ধর্মসেনার বির্তকিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

এরপরই থেকেই ভারতীয় স্পিন আর পেস অ্যাটাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।

দলীয় ৬১ রানেই ফিরে যায় তাদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারে নি কিউইরা।

দলের হয়ে কোরি এন্ডারসন সর্বোচ্চ ৩৮ রান করেন। শেষ দিকে মিশেল সান্টনারের ১৮ ও রনচির ১১ বলে ২১ রানের কল্যাণে সাত  উইকেটে ১২৬ রান করে নিউজিল্যান্ড।

ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, বুমরাহ, রায়না, নেহেরা ও জাদেজা প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত নিউজিল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় মার্টিন ক্রো’র জন্য দু’দলের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতের আগে এক মিনিট নীরবতা পালন করেন।

সাবেক অধিনায়ক মার্টিন ক্রো’র স্মরণে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…