চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে রানাতুঙ্গার কেন সন্দেহ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল নিয়ে অর্জুনা রানাতুঙ্গার কেন ‘সন্দেহ’ হচ্ছে, তা বুঝতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা। গৌতম গম্ভীর, আশিস নেহেরা বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। রানাতুঙ্গার মুখ থেকে এমন কথা শুনে দুজনেই খেপেছেন।

এই প্রথম নয়। আগেও বিভিন্ন সময়ে লঙ্কান কিংবদন্তি ওই ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার জোর দাবি, ম্যাচটিতে ফিক্সিং হয়েছিল। লঙ্কান ক্রিকেটাররা তাতে জড়িত ছিলেন।

রানাতুঙ্গার মতো মানুষ যখন এভাবে কথা বলেন, তখন বিষয়টি নিয়ে ভাবতেই হয়। সাবেক লঙ্কান অধিনায়ক বিশ্বকাপের সময় ধারাভাষ্য দিতে ভারতেই ছিলেন। ঠিক কী কারণে তিনি ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলছেন, তা খোলাসা না করলেও মাঝে মাঝে কিছু কারণের কথা উল্লেখ করেন।

প্রায় বছর দুই আগে কোনো এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় বলেছিলেন, ‘ফাইনালের আগে বিস্ময়করভাবে বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না।’

‘শচীন যখন আউট হয়ে গেল, তখন ম্যাচ আমাদের হাতে। কিন্তু ছেলেরা এমন ফিল্ডিং শুরু করলো, যা ভাবা যায় না।’ যুক্তি রানাতুঙ্গার।

অর্জুনা রানাতুঙ্গা

এসব কথার বাইরে কিছু একটা প্রমাণ থাকার দাবি করেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমি এখনই সবকিছু প্রকাশ করতে পারি না। কিন্তু একদিন অবশ্যই করবো। একটা তদন্ত হওয়া উচিত।’

Reneta

গৌতম গম্ভীর এমন কথা শুনে এনডিটিভিকে বলেন, ‘তার অভিযোগ শুনে আমি হতবাক। আন্তর্জাতিক ক্রিকেটে সম্মানীয় ব্যক্তির মুখ থেকে এমন কথা গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রমাণসহ তার কথা বলা উচিত।’

শ্রীলঙ্কা ওই ম্যাচে আগে ব্যাট করে ২৭৪ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে গৌতম গম্ভীর ৯৭ রান করে দলকে জয়ের পথে রাখেন।

আশিস নেহেরা বলছেন, ‘তার মতো মানুষ এমন কথা বললে হতাশ হতে হয়। কিন্তু আমি মনে এসবে পাত্তা দেয়ার কিছু নেই। এমন কথার শেষ নাই। আমি যদি বলি ১৯৯৬ সালে শ্রীলঙ্কা কীভাবে বিশ্বকাপ জিতেছিল, সেটা কি ভালো শোনাবে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুনা রানাতুঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT