চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিমান ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলাকে ‘একটি জঘন্য সন্ত্রাসী কাজ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের খুঁজে বের করতে ভারত ও পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন,‘যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সন্ত্রাস মোকাবেলায় জোরালো অংশীদারীত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস এবং এই জঘন্য হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা ঐ এলাকার সকল দেশকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এদিকে পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে ৭ জন সেনা সদস্য এবং ৫ জন জঙ্গি রয়েছেন। আহত হয়েছেন আরো ৬ সেনা সদস্য।

গতকাল শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। জঙ্গিদের মোকাবিলায় ১৩ ঘণ্টার অভিযানে সেনাবাহিনীর কমান্ডো এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়।

ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর পোশাকে ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে জঙ্গি হামলাভারতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT