চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পাঠানকোটে এখনো গুলির শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রথম গুলির শব্দ শোনা যাওয়ার পর পুরো ৭২ ঘণ্টার বেশি সময় পরও ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে গুলির শব্দ শোনা যাচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৭ জন সামরিক সদস্য নিহত হয়েছে, আহত অন্তত ২০ জন। ৬ জঙ্গির নিহতের দাবি করেছে নিরাপত্তাবাহিনী।  কিন্তু এখনও স্পষ্ট না, পাঠানকোট বিমান সেনা ঘাঁটি জঙ্গি মুক্ত কি না।

সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট ছয় জঙ্গি মারা গিয়েছে বলে সরকারি ভাবে বলা হলেও সেনাবাহিনী রাতেও বলেছে, তল্লাশি অভিযান চালু রয়েছে। বিমান ঘাঁটির ভেতরে এখনও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তাবাহিনী।

গত দু’দিনে ঠিক ক’জন জঙ্গি মারা গেছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, চার জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। বাকি দু’জনের দেহ ধ্বংসস্তূপে আটকে রয়েছে। সেগুলি বাইরে আনতে সময় লাগবে।

সেনা সূত্রে বলা হয়েছে, ওই বিমানঘাঁটির পরিধি প্রায় ২৪ কিলোমিটার। পুরো এলাকা তল্লাশি চালিয়ে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত সরকারি ভাবে ‘অপারেশন’ চলবে।

ওই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিল (ইউজেসি)। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, স্বাধীন কাশ্মীরের লক্ষ্যেই তাদের ‘হাইওয়ে স্কোয়াড’ ওই হামলা চালিয়েছে। ওই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলেও উল্লেখ করে সংগঠনটি।

ছয় জঙ্গি মারা যাওয়ার পরও কিন্তু পাঠানকোট ঘাঁটি থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। মোট ২১টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

Reneta

সেনা সূত্রে বলা হচ্ছে, জঙ্গিদের কাছে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক নষ্ট করতেই ওই বিস্ফোরণগুলি ঘটানো হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে ঘাঁটির কৌশলগত স্থানে গুলি চালিয়ে দেখা হচ্ছে পাল্টা গুলি ছুটে আসছে কি না। তাই রাত পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে জঙ্গি হামলাভারতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT