চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে সাফে যুবাদের অবিশ্বাস্য জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ যুবাদের সাফে অবিশ্বাস্য জয় উদযাপন, খেলোয়াড় ও কোচের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বাফুফে

প্রথমার্ধে ঝড়ের গতিতে তিন গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে চার গোল দিয়ে ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমার্ধে (৪৫+৩) অগোছালো ফুটবল খেলা বাংলাদেশের যুবারা দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য ফুটবলই উপহার দিয়েছেন।

টুর্নামেন্টের নাম সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই শুরু হয় বিকেল ৪ টায়। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভুটান। শ্রীলংকা কয়েকদিন আগে নাম প্রত্যাহার করে নেয়ায় গ্রুপের পরিবর্তে খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে।

ভারত এদিন শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে। ১৮ মিনিটের মাথায় ড্যানিয়েল ভারতকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটের সময় লালরিনডিকা ব্যবধান ২-০ করেন। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আরেকটি গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রিন্সেটন।

টানেল থেকে ফিরে কী এক মন্ত্রে পুরো বদলে যায় বাংলাদেশ! ৫৫ মিনিটের সময় জাফর ইকবাল প্রথম গোল শোধ দেন। পাঁচ মিনিট বাদে রহমত মিয়া ব্যবধান ২-৩ করেন। চোখের পলকে দুই গোল শোধ দেয়ার পর বাংলাদেশের শারীরিক ভাষায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। রক্ষণাত্মক মনোভাব বাদ দিয়ে প্রতিপক্ষের সীমানায় ঝাঁপিয়ে পড়ে টাইগার বাহিনী। ৭৪তম মিনিটে সুফিলের গোলে সমতা আসে।

তিন গোল দিয়ে তিন গোল হজম করা ভারত তখন দিশেহারা। সাইড-লাইন থেকে কোচের বকা খেতে খেতে ক্লান্ত সবাই। শেষদিকে ম্যাচ হারতে না চাওয়া ভারত তখন ডিফেন্সিভ কৌশল অবলম্বন করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ের খেলায় জাফর ইকবাল নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করে দেশকে মধুর প্রতিশোধের উপলক্ষ এনে দেন। প্রথম আসরে এই ভারতের  বিপক্ষেই টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় হিউম্যান রাইটস ওয়াচ

পরবর্তী

সহায়ক সরকার চায় ন্যাপ, রাজনৈতিক জোটের বিপক্ষে পিডিপি

পরবর্তী

সহায়ক সরকার চায় ন্যাপ, রাজনৈতিক জোটের বিপক্ষে পিডিপি

উজ্জ্বল মাশরাফী ক্রিকেট খেলছেন, বাংলাদেশের পতাকা সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের ডাবল সেঞ্চুরির দিনে উজ্জ্বল মাশরাফী

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT