গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং বেছে নেন। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টাইগার একাদশে জায়গা পাননি ওপেনার তানজিদ হাসান তামিম। তার জায়গায় খেলছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেন ইমন।
তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আছেন একাদশেই। তানজিম হাসান সাকিবকে অপেক্ষা করতে হচ্ছে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।








