চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের পর ইতিহাস গড়লেন সীতারমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর শপথ নিয়েছে নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রথম নারী হিসেবে পূর্ণ অর্থমন্ত্রী পেয়েছে ভারত। এই ইতিহাস গড়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালেও তিনি অর্থনৈতিক সেক্টরে কার্যক্রম চালিয়েছেন। এবার ভারতের ইতিহাসে প্রথম পূর্ণ নারী অর্থমন্ত্রী হলেন তিনি।

নির্মলা সীতারমণের আগে ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭০ সালের জুন পর্যন্ত অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইন্দিরা গান্ধী। তবে তিনি পূর্ণ মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন না।

কে এই নির্মলা সীতারমণ?
দক্ষিণ ভারতের তামিলনাড়ু প্রদেশে ১৯৫৯ সালের ১৮ আগস্ট মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নির্মলা সীতারমণ। বাবা ছিলেন ভারতীয় রেলের কর্মী। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করেন নির্মলা।

১৯৮৬ সালে প্রভাকরকে বিয়ে করে তিনি লন্ডনে চলে যান। সফলতার সাথে কর্মজীবন শেষে স্থায়ীভাবে ১৯৯১ সালে ভারতে চলে আসেন তারা। সীতারমণ-প্রভাকর দম্পতির ঘরে এক মেয়ে রয়েছে। তার পরিবার কংগ্রেসের সমর্থক হলেও তিনি লন্ডনে থাকা অবস্থায় বিজেপির সঙ্গে যুক্ত হন।

নির্মলা সীতারমণ রাজনৈতিক জীবন শুরু হয় ১৩ বছর আগে। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।

Reneta

২০০৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়া নির্মলা ২০১০ সালে দলের জাতীয় মুখপাত্র হিসেবে নির্বাচিত হন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে দায়িত্বের সঙ্গে বিরোধী দলের সমালোচনা থেকে দল এবং দলের নেতা নরেন্দ্র মোদিকে রক্ষা করে গেছেন। তিনি শুধু দিল্লিতেই নয় গুজরাটেও তিনি সমানভাবে জনপ্রিয়।

নির্মলা সীতারমণ ২০০৩-২০০৫ সালে জাতীয় মহিলা কমিশনে কাজ করার সময় বিজেপির সিনিয়র নেতা সুষমা স্বরাজের সান্নিধ্যে আসেন। তার মেধা ও যোগ্যতায় মুগ্ধ হয়ে সুষমা স্বরাজ তাকে দলে যোগদান করান।

অন্ধ্র প্রদেশ থেকে রাজ্য সভার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরে তিনি রাজ্যসভার কর্ণাটকের প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলের জন্য সে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নরেন্দ্র মোদি সরকারের গত মেয়াদে ২০১৪ সালে প্রতিরক্ষার দায়িত্ব পালন করেন তিনি। ইন্দিরা গান্ধীর পর সীতারমণ ছিলেন ভারতের দ্বিতীয় নারী প্রতিরক্ষা মন্ত্রী।

মোদি নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। অন্যদিকে নির্মলা সীতারমণকে সরিয়ে প্রতিরক্ষামন্ত্রী করেছেন রাজনাথ সিংকে। আর সাবেক কূটনীতিক এস জয়শঙ্করকে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।

গতকাল শুক্রবার ৫৮ সদস্যের নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি মন্ত্রী হয়েছেন উত্তর প্রদেশ থেকে, ১০ জন। এর পর আছে মহারাষ্ট্র (সাতজন) ও বিহার (ছয়জন)। তিনজন করে মন্ত্রী আছেন গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও কর্ণাটক রাজ্য থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির নতুন মন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT