শারীরিক প্রতিবন্ধীদের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ১১০ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৩৮ রানের টার্গেটে নির্ধারিত ওভারে ১২৭ রান করে ভারত।
টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার। ভারত আগেই ফাইনাল নিশ্চিত করায় প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেই পাচ্ছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ৯৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক ফয়সাল খান সুমিত। পরে সুজাউল ৫৪ এবং আমিন উদ্দিন ৬০ রান করলে ৪ উইকেটে ২৩৭ সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বলরাজ হাফ সেঞ্চুরি করলেও নির্ধারিত সময়ে ১২৭ রানের বেশি করতে পারেনি ভারত।
সুজাউল এবং মোয়াজ্জেম দুটি করে উইকেট নেন।







