আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিডনি দিতে অনেকেই আগ্রহী

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিডনি দিতে অনেকেই আগ্রহী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে জেনে অনেকেই কিডনি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। অসুস্থ সুষমার এক টুইটে বিষয়টি অবগত হয়ে এমন প্রস্তাব দেন তারা।

৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। এমাসের শুরুতে তাঁকে দিল্লীর এক হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার সুষমা স্বরাজ প্রথম এক টুইটার বার্তায় জানান যে একটি কিডনি বিকল হওয়ার পর তার ডায়ালাইসিস চলছে। এরপর থেকেই বহু মানুষ তাকে টুইটারে কিডনি দান করার প্রস্তাব দিচ্ছেন।

“ম্যাম, আপনি চাইলে আমার কিডনি দান করতে রাজী আছি। আপনার মতো একজন মানুষের সেবা জাতির প্রয়োজন।” নিখিল ডাদিচ নামে টুইটারে সুষমাকে উদ্দেশ্য করে এমনটি লিখেন।

জম্মুর বাসিন্দা খেমরাজ শর্মা (২৪) জানিয়েছেন, “তিনি একজন সুস্থ সবল মানুষ এবং সুষমা স্বরাজকে তিনি তার একটি কিডনি দান করতে চান।”

nikhilসুষমা স্বরাজ টুইটারে এক বার্তায় যারা তাঁকে কিডনি দেয়ার প্রস্তাব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন, “কিভাবে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না।”

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…