চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পরমাণু বোমা বানানোর খবরে পাকিস্তানের ভয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা ভারতের দুই হাজার পরমাণু বোমা বানানোর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক কতৃপক্ষ।

ভারতের শীর্ষ স্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়, চাইলে এখনই ২০০০ পরমাণু বোমা বানাতে পারে ভারত! সঙ্গে ইতিমধ্যেই প্রস্তুত দূরপাল্লা এবং মাঝারি পাল্লার অগুনতি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। খবর পেয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।

খবরে আরো বলা হয়, নয়াদিল্লির এই বিপুল সমরসজ্জার মোকাবিলা কোন পথে, ভাবতে গিয়ে পাক সামরিক কর্তাদের রাতের ঘুম এখন উধাও। পাকিস্তানের সামরিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অধিকারী সংস্থা হল ন্যাশনাল কম্যান্ড অথরিটি বা এনসিএ। নওয়াজ শরিফের সভাপতিত্বে এনসিএ বুধবার জরুরি বৈঠকে বসে।

বৈঠকে উপস্থিত ছিলেন, পাক প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী(অভ্যন্তরীণমন্ত্রী), অর্থমন্ত্রী, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা (বিদেশ উপদেষ্টা) এবং তিন বাহিনীর প্রধান।

পাকিস্তানের কাছে খবর ছিল, ভারতের হাতে পরমাণু বোমা তৈরির জন্য প্রায় এক টন প্লুটোনিয়াম রয়েছে। রিঅ্যাক্টর গ্রেড প্লুটোনিয়াম রয়েছে আরও ১৫ টন। পারমাণবিক অস্ত্রভাণ্ডার বিপুল হারে বাড়ানোর জন্যই ভারত এত প্লুটোনিয়াম মজুত করেছে। পাকিস্তানের আশঙ্কা, ভারত শুধু বোমা নয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অনেকটা এগিয়েছে।

যে প্রতিবেদনের উপর ভিত্তি করে এ বৈঠক বসে তাতে বলা হয়, বর্তমানে ভারতের হাতে কত ক্ষেপণাস্ত্র আছে তার কোন হিসাব নাই। ইতিমধ্যে তারা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপাণাস্ত্র বানিয়েছে। তাদের বর্তমান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধ ব্যবস্থাও শক্তিশালী। আর পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ভারতের নতুন সমরিক কৌশল ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ নামে যুদ্ধ পদ্ধতি।

Reneta

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবিলায় পাকিস্তানকেও কৌশল তৈরি রাখতে হবে।

এক মার্কিন প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান যে ভাবে পরমাণু অস্ত্র বানাচ্ছে তাতে আগামী ১০ বছরের মধ্যে তারা বিশ্বে তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্র মজুদকারী দেশ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT