চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নামি ক্রিকেটাররাই ব্যর্থ ‘ফরম’ পূরণে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ১৪, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

লকডাউনে কী করছেন খেলোয়াড়রা, কী তাদের অবস্থান, তা জানিয়ে ভারতীয় অ্যাথলেটদের একটি ফরম পূরণ করতে বলেছিল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা)। সেটি পূরণে ব্যর্থ হওয়ার পর ভারতের পাঁচ ক্রিকেটারকে দেয়া হয়েছে নোটিশ।

কেনো নির্ধারিত তথ্যগুলো পূরণ করা হয়নি তার পেছনে কারণ হিসেবে নাডার ওয়েবসাইটের ‘পাসওয়ার্ড’ বিভ্রান্তিকে দোষ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ক্রিকেটারসহ ভারতের শীর্ষ ১১০ ক্রীড়াবিদ ন্যাশনাল রেজিস্টার্ড টেস্টিং পুলের অন্তর্ভুক্ত। নাডার প্রেরিত অবস্থান তথ্য পূরণে ব্যর্থ হয়েছেন যার মাত্র পাঁচজন, প্রত্যেকেই ক্রিকেটার। চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল এবং দুই নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা ও দীপ্তি শর্মা তালিকায়।

নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের অবস্থার কথা জানাতে ব্যর্থ হওয়ায় ক্রিকেটারদের নোটিশ ইস্যু করার বিষয়টি বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল, ‘দুই পদ্ধতিতে তথ্য পূরণ করা হয়। হয় খেলোয়াড় নিজে এটি করেন, নয়তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূরণ করে দেয়া হয়। অনেকে খুব একটা শিক্ষিত না যে কারণে অ্যাসোসিয়েশনের দায়িত্ব পূরণ করে দেয়া। সময়মত পূরণ না হলে অ্যাসোসিয়েশনেরই দায়।’

কেনো তথ্য আপলোড হয়নি? জবাবে বিসিসিআই ওয়েবসাইটের পাসওয়ার্ড বিভ্রান্তিকে দোষ দিচ্ছে বলেও জানিয়েছেন আগরওয়াল, ‘কেনো একাধিক ক্রিকেটার তথ্য জমা দিতে ব্যর্থ হল সে বিষয়ে বিসিসিআইয়ের ব্যাখ্যা পরে জানা যাবে। বিসিসিআইয়ের ব্যাখ্যা মতে তারা কীভাবে তথ্য পূরণ করেছে সেটির ভিত্তিতেই পরের সিদ্ধান্ত নেয়া হবে।’

সাধারণত এধরনের তথ্য সময়মত জমা দিতে ব্যর্থ হলে শুনানির ভিত্তিতে দুবছরের নিষেধাজ্ঞা পান একজন খেলোয়াড়। পাঁচ ক্রিকেটারের ব্যাপারে এখন কী সিদ্ধান্ত নেয় নাডা জানা যাবে কিছুদিন পরে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাদেজানাডাপূজারাবিসিসিআইভারতীয় ক্রিকেটমান্দানালিড স্পোর্টসলোকেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT