ক্রিকেট

ভারতের ‘দ্বিতীয় দলের’ কাছেও উড়ে গেল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে, একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে, একে অপরের সাথে আলোচনা করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারী পরিস্থিতির সঙ্গে পাল্লা দিতে যেয়ে ভারতের মূল দলকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডেই রেখে দিয়েছে বিসিসিআই, কারণ স্বাগতিকদের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের আগে কোয়ারেন্টাইন ঝামেলা এড়ানো। তাতে শ্রীলঙ্কায় পাঠাতে হয়েছে ‘দ্বিতীয় দল’, ভারতের সেই দলের কাছেও ওয়ানডেতে উড়ে গেছে শ্রীলঙ্কা।

রাহুল দ্রাবিড়কে কোচ ও শেখর ধাওয়ানকে অধিনায়ক করে তিনটি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলতে লঙ্কায় গেছে ভারত। যার প্রথমটিতে হেসেখেলে ৭ উইকেটে জিতেছে সফরকারীরা।

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬২ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৮০ বল ও ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

আভিস্কা ফার্নান্দো ৩৩, মিনোড ভানুকা ২৭, ভানুকা রাজাপাকসে ২৪, ধনঞ্জয়া ডি সিলভা ১৪, চারিথ আসালাঙ্কা ৩৮, অধিনায়ক দাশুন শানাকা ৩৯, চামিকা করুনারত্নের অপরাজিত ৪৩ রানে আড়াইশর ওপারে যায় স্বাগতিকরা।

দিপক চাহার, যুযবেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া।

লক্ষ্য তাড়ায় এসে ৯ চারে পৃথ্বি শয়ের ২৪ বলে ৪৩, ৮ চার ও ২ ছয়ে ইশান কৃষাণের ৪২ বলে ৫৯, মনিষ পান্ডের ২৬ রানের সঙ্গে ধাওয়ানের অপরাজিত ফিফটি ম্যাচ সহজ করে দেয় সফরকারীদের।

অধিনায়ক ধাওয়ান ৮৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। ৬ চার ও এক ছয়ে ৯৫ বলের ইনিংস তার। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৩১ রানে।

বিষয়:দ্রাবিড় ধাওয়ান ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…