চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ত্রিপুরা সীমান্তে ৩১ রোহিঙ্গা ‘আটক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের ত্রিপুরায় আটক ৩১ রোহিঙ্গাকে পুলিশের হাতে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আটক করা ব্যক্তিরা চারদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থান করছিল। রোহিঙ্গাদের দাবি, তাদেরকে জম্মু-কাশ্মীর থেকে জোর করে তাড়িয়ে দেয়া হয়েছে।

শুক্কুর নামে এক রোহিঙ্গা জানায়, তারা বাংলাদশে ঢোকার চেষ্টা করেছিল। পরে বিজিবি তাদের ফেরত পাঠায়। প্রায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে তারা সীমান্তে আটকা পড়ে ছিল।

তিনি আরো জানান, জম্মু-কাশ্মীরের স্থানীয় মানুষ তাদের দ্রুত এলাকা খালি করে দেয়ার হুমকি দেয়। পরে তারা ট্রেনে চেপে ত্রিপুরা আসে। বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজন রয়েছে বলে দাবি তার।

আরেক রোহিঙ্গা শাজাহান জানায়, জম্মুতে তারা প্রায় ৬ বছর ধরে বাস করে আসছিল। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে তারা রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়। এরপর কলকাতা হয়ে জম্মু পৌঁছে।

সেখানে তাদের মতো ২৫০০ বেশি রোহিঙ্গা পরিবার আছে বলে দাবি তার। এর মাঝে প্রায় ১৫০০ পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।

Reneta

আটকে পড়া এসব রোহিঙ্গা বেশ কিছুদিন ধরে মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রয়োজনীয় খাদ্য কিংবা ওষুধ কোনটিই নেই। তারা খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান।

তাদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করেছে ত্রিপুরা পুলিশ। বেশ কিছু দিন থেকে ভারত থেকে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জম্মু-কাশ্মীরভারতরোহিঙ্গাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT