চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে হেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন আর্থার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কাছে হারের পর আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। এমনই বিস্ফোরক কথা নিজে জানিয়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। সাউথ আফ্রিকাকে হারানোর পর আবেগপ্রবণ পাকিস্তান কোচ বলেই ফেলেন, ‘গত রোববার ভারতের কাছে হেরে আমি আত্মহত্যা করে ফেলব ভেবেছিলাম!’

তবে হতাশায় এমন চিন্তা মাথায় আসলেও দ্রুত নিজেকে সামলে নেন আর্থার। বলেন, ‘পরক্ষণেই ভেবেছি, এটা একটা খেলা। তুমি হারবে। আরও একটা ম্যাচ হয়তো হারবে। এটা বিশ্বকাপ। এখানে মিডিয়া সমালোচনা করবে, সমর্থকরা প্রবল প্রত্যাশা করবে। সেগুলো নিয়েই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। যেভাবে আমরা ঘুরে দাঁড়ালাম।’

এ রকম এক বিশ্বকাপেই পাকিস্তান কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু ঘটেছিল টিম হোটেলে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হোটেলে। তারপর আর্থারের এই উক্তি বুঝিয়ে দিচ্ছে, পাকিস্তান ক্রিকেটের চাপ কতটা।

এ সবের মধ্যেই সাউথ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে গেলে বাকি তিনটে ম্যাচ জিততেই হবে। তারপরেও অঙ্কের ব্যাপার থাকবেই। তবে পাকিস্তান কোচ মিকি আর্থার সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘পরপর তিনটে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার ক্ষমতা আমাদের আছে।’

কী হলে কী হবে, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা জয় পাকিস্তানের ছবিটা অনেকটাই বদলে দিয়েছে। যারা আগে একরকম অভিশাপ দিয়েছিলেন ম্যাচের পর লর্ডসের গ্যালারি থেকে সেই সমর্থকরাই পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ‘সরি’ বলেন।

ভারতের কাছে হারার পর সরফরাজকে তুমল আক্রমণ করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা যাবতীয় শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেই সরফরাজকে ঘিরেই পাকিস্তানি সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। সরফরাজ সমর্থকদের হতাশ করেননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT