চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মেয়েকে গলাকেটে হত্যা করলো মা-বাবা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

নিজেদের দুই মেয়েকে গলাকেটে হত্যা করেছেন মা পদ্মজা ও বাবা পুরুষোত্তম। রোববার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিতোরের একটি তিনতলা ভবন থেকে দুই মেয়ের লাশের সঙ্গে বাবা-মাকে উদ্ধার করেন পুলিশ। 

এসময় আটক বাবা পুরুষোত্তম নাইড়ু এবং মা পদ্মজা দাবি করেন, তারা আবারও তাদের মেয়েদের জীবিত করে দিতে পারবেন। এজন্য তাদের একদিন সময় দিতে হবে। পুলিশ ধারণা করছে, কোনো তান্ত্রিকের পাল্লায় পড়ে এই কাজ করেছেন ওই বাবা-মা।

জানা গেছে, ঘটনার সময় নিহত আলেখ্য (২৭) ও তার বোন সাই দিব্যর (২৩) শরীর লাল শাড়ি ঢাকা ছিল এবং তাদের মাথায় গভীর ক্ষতচিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, মাথায় ডাম্বেলের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের আগে পরিবারটি একটি উপাসনায় অংশ নিয়েছিল বলে মনে করা হচ্ছে।

উচ্চ শিক্ষিত হয়েও এই অভিভাবকরা বিশ্বাস করেছিলেন, তাদের মেয়েদের ওপর অশুভ আত্মা ভর করেছিল। তাই নিহত মেয়েদের লাশ সামনে নিয়ে নাচ এবং গান করছিলেন তারা।

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তা রবি মনোহর বলেন, অপরাধের জায়গাটি দেখে বোঝা যাচ্ছে সেখানে কিছু আচার-অনুষ্ঠান করা হয়েছিল। নিহতদের বাবা-মাকেও বিভ্রান্ত বলে মনে হচ্ছিল।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। সেটা দেখলেই মূল ঘটনা জানা যাবে।

Reneta

স্থানীদের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, নাইড়ু মদনাপালে সরকারি বালিকা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এবং উপ-অধ্যক্ষ। আর পদ্মজা আইআইটির কোচিং ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, লকডাউন চলাকালীন দু’বোন বাড়ি ফিরে আসে। কয়েক মাস ধরেই কারো বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি ছিল না। এমনকি ঘটনার চারদিন আগে থেকেই বিদায় দেওয়া হয় কাজের লোকদেরও।

চিতোরের পুলিশ প্রধান সেনথিল কুমার বলেন, ‘নাইড়ু ও তার স্ত্রীও আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পুলিশ আসায় তা আর সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের অন্ধ্রপ্রদেশমা-বাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT