চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় মিডিয়াকে ভুল প্রমাণ করলেন মুস্তাফিজ

রেজাউল করিম রেজাউল করিম
১০:৫১ পূর্বাহ্ণ ০১, মে ২০১৬
স্পোর্টস
A A

নিমিষেই ভারতীয় মিডিয়াকে ভুল প্রমাণ করলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার আর ভারতের বিরাট কোহলিকে নিয়ে আলােচনায় ভারতীয় মিডিয়া সব সময়ই কোহলিকে অপ্রতিরােধ্য করে উপস্থাপন করে। শনিবার রাতে কোহলির উইকেট তুলে নিয়ে তাদের সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণ করেছেন বাংলাদেশের বিস্ময় বালক।

মুস্তাফিজের সাফল্যের দিনে তার দলও জিতেছে। হায়দরাবাদ ১৫ রানে হারিয়েছে কোহলির বেঙ্গালুরুকে। হায়দরাবাদের ১৯৪ রানের জবাবে ১৭৯ রানে থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস।

ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে অল্প কয়েকবারের মুখোমুখিতে এর আগে কোহলির উইকেট না পাওয়ায় ভারতীয় মিডিয়া আরো বেশি বড় করে দেখায় তাকে।

Banglabid

গত ১২ এপ্রিল আনন্দবাজার পত্রিকায় ছাপা মুস্তাফিজের সাক্ষাতকারের পুরোটাতেই বিরাট বন্দনার প্রয়াস ছিল। সাক্ষাতকারে মুস্তাফিজকে এমনও প্রশ্ন করা হয় যে, আজ মাঠে নামলে তো বিরাট কোহালির বিরুদ্ধে লড়তে হবে। কোনো স্পেশ্যাল প্ল্যান-ট্যান করে রেখেছেন? বিশেষ করে বিরাট বিশ্বকাপ থেকে যেমন দুর্ধর্ষ ফর্মে আছেন, থামাতে তো স্পেশ্যাল কিছু লাগবে।

মুস্তাফিজ অবশ্য সাবলীল উত্তর দিয়ে বলেছিলেন, আমি তো খেলা নিয়ে ভাবি। আলাদা করে কাউকে নিয়ে ভাবতে যাই না তো।

এর পরই তাকে বলা হয়,  এটা কোনো কথা হলো? বিরাটের বিরুদ্ধে বল করলে কোনো প্ল্যান থাকবে না তা হয়? তা ছাড়া আপনি বিশ্বের হাতেগোনা কয়েক জন বোলারের একজন যিনি কোহালিকে ঝামেলায় ফেলেছেন। যদিও উইকেট পাননি।

Reneta

অনেক সময় এমনও বলার চেষ্টা করা হয়েছে যে, মুস্তাফিজ কোহলিকে আউটই করতে পারবেন না। কোহলিকে উপরে রেখে দুজনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে অঘোষিত এক লড়াই।

ভারতীয় মিডিয়ার সে অঘোষিত লড়াইতে জয়ী মুস্তাফিজ। আইপিএলে সেই কোহলির বিপক্ষে সাফল্য পেয়েছেন কাটার-মাস্টার। র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজ সাফল্য পেয়েছিলেন, কিন্তু কোহলির উইকেট পাননি। তবে দ্বিতীয় সাক্ষাতে সেটা মিস করেননি কাটার মাস্টার।

দলের সপ্তম এবং বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এই বাংলাদেশি বাঁহাতি পেসার কোহলির উইকেটটি তুলে নেন। দলীয় ষষ্ঠ ওভারে এবং ব্যক্তিগত প্রথম ওভারে বেঙ্গালুরু অধিনায়ককে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি।

চলতি আইপিএলে মুস্তাফিজকে ভালমতো পড়তেই পারছেন না কোনো ব্যাটসম্যান। তার কাটারে বোকা বনেছেন এবি ডি’ভিলিয়ার্স, শেন ওয়াটসন ও আন্দ্রে রাসেলের মতো মারকাটারি ব্যাটসম্যানরা।

দুজনের তুলনা আর এবি-ওয়াটসনদের কথা মাথায় রেখেই কিনা মুস্তাফিজের উপর তার প্রথম ওভারেই চড়াও হতে চাইলেন কোহলি। কিন্তু তার সে ধারণাও ভুল হলো। মুস্তাফিজের স্লোয়ারে বোকা বনে পয়েন্টে আশিস রেন্ডির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বেঙ্গালুরু অধিনায়ক।

এদিন মুস্তাফিজের এটিই একমাত্র সাফল্য। চার ওভার বল করে ৩৪ রান দিয়ে তিনি কোহলির উইকেট তুলে নেন। আর আইপিএলে সব মিলিয়ে এটি তার অষ্টম উইকেট।

এর আগে প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ২টি, কলকতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সের বিপক্ষে একটি করে উইকেট নেন এই বাঁহাতি পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপাশা-করণের বিয়েতে তারার মেলা (ভিডিও)

পরবর্তী

বিশ্বজুড়ে সাইবার হামলা-নিরাপত্তার উদাহরণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

পরবর্তী

বিশ্বজুড়ে সাইবার হামলা-নিরাপত্তার উদাহরণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

বিবাহিত পুরুষদের বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেত্রীরা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT