বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ গানটি গাইতে ভারতে যাওয়ার জন্য ভিসা পাননি বাংলাদেশের বিখ্যাত গায়ক আসিফ। এতে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ভারতের অনেক সেলিব্রেটি। বাংলাদেশী এই গায়কের ভিসা না হওয়ায় অবাক হয়েছেন ভারতীয় হাই কমিশনের অ্যাটাচে (প্রেস তথ্য সংস্কৃতি) এবং ফার্ষ্ট সেক্রেটারী । তবে এই সমস্যার জন্য ভারতীয়দের দুষছে না আসিফ।
আসিফের মতে, ভারতীয় হাই কমিশনের দালাল-বাংলাদেশী মীর জাফররাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ফেসবুক পেজে নিজের দৃঢ় মনোবল ও বাংলাদেশী মীরজাফরদের ঘাপলার কথা তুলে ধরেছেন আসিফ।







