চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় নাগরিকের হামলায় গুরুতর আহত বাংলাদেশি কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
জনপদ, জয়পুরহাট
A A

শফিউল বারী রাসেল, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে সুভাষ নামের এক ভারতীয় নাগরিক কুপিয়ে গুরুতর জখম করেছে  বাংলাদেশি কৃষক নূরল আমিনকে।  তাকে বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত বাংলাদেশি কৃষক নূরল আমিন পাঁচবিবি উপজেলার কড়িয়া-হাজিপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ চৌধূরী জানান, বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের ২৭৮/২৯ পিলার সংলগ্ন এলাকায় নিজ জমিতে সেচ দিতে যান নূরল ইসলাম। এর কিছু দুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মথুরাপুর থানার লকমী গ্রামের হামলাকারী সুভাষ ভারতীয় সীমান্তে অবস্থান করে নূরুল ইসলামকে কটাক্ষ ও গালিগালাজ করতে থাকে। এতে নূরল প্রতিবাদ করলে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে সুভাষ হাসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। খবর পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

ঘটনার পর পরই পতাকা বৈঠকের মাধ্যমে অভিযোগ দিলে বিএসএফ সদস্যরা হামলাকারী সুভাষকে আটক করে বলেও জানান বিজিবি অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT